ভারতীয়রা বাংলাদেশে কাজ করে,আমাদের লোকদের ভারত যাওয়ার প্রয়োজন নেই: পররাষ্ট্রমন্ত্রী

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বক্তব্যে প্র’ত্যাখ্যা’ন করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারতীয় মন্ত্রীর দেওয়া বক্তব্য সঠিক নয়। একলাখ ভারতীয় বাংলাদেশে কাজ করে, আমাদের লোকদের ভারত যাওয়ার প্রয়োজন নেই। বাংলাদেশ সম্পর্কে তার জ্ঞান নেই, প্রতিবেশী রাষ্ট্র সম্পর্কে যে ধারণা থাকতে হয় সেটিও তার নেই।

আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বিষয়টি নজরে আনলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন একথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশের লোকেরা খোলা ট’য়লে’টে যায় না, এখনতো আরও উন্নত মানের ট’য়লেটে যায়। আর কত ভারতীয় খোলা টয়লেটে যায় সেই পরিসংখ্যান আমরা জানি।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পন্ডিতেরা তো অনেক কথা ও অনেক কিছুই বলেন। তাই বলে সেটি সঠিক ও সত্য মনে করার কারণ নেই। এদিকে আনন্দবাজার পত্রিকাকে দেওয়া সাক্ষাতকারে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন,

বাংলাদেশের গরিব মানুষরা খেতে পারছে না বলেই ভারতে অনুপ্র’বেশ করছে। যারা অনুপ্র’বেশ’কারী, তারা যে শুধু বাংলাতেই থাকছে, তা নয়। তারা তো ভারতের বিভিন্ন রা’জ্যে ছড়িয়ে পড়ছে। জম্মু-কাশ্মীর পর্যন্ত পৌঁছে যাচ্ছে।