৪ বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা

কুমিল্লা অঞ্চলসহ সিলেট, ঢাকা, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। রবিবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়ে আবহাওয়া অধিদফতর।

সেখানে বলা হয়েছে, কুমিল্লা অঞ্চলসহ সিলেট,ঢাকা,রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকাবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব অঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যস্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এদিকে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া, রাঙামাটি, ফেনী, রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, নীলফামারী ও পঞ্চগড় অঞ্চলসহ খুলনা বিভাগের উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

সোমবার নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। বর্ধিত পাঁচদিনের আবহাওয়ায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আভাস রয়েছে।