বর্তমান সময়ের নাটকের জনপ্রিয় মুখ চাষী আলম। যদিও তিনি এদানিং ব্যাচেলর পয়েন্টে হাবু ভাই নামে দেশ ও দেশের বাহিরে বেশ নাম কুড়িয়েছেন। রয়েছেন আলোচনার শীর্ষে।
নতুন খবর হচ্ছে, এ চরিত্রটিকে মিস করতে যাচ্ছেন দর্শক। এ নাটকে মজার মজার সংলাপ নিয়ে আর হাজির হবেন না হাবু ভাই। গল্পের প্রয়োজনে হাবু ভাই চরিত্রটিকে বিদেশে পাঠিয়ে সরিয়ে দেয়া হয়েছে। এমন তথ্যই নিশ্চিত করলেন নাটকের পরিচালক কাজল আরেফিন অমি।
আজ মঙ্গলবার (৬ এপ্রিল) এক ফেসবুক স্ট্যাটাসে তিনি তথ্যটি নিশ্চিত করেন। সেখানে অভিনেতা চাষী আলমের একটি ছবি দিয়ে তিনি লেখেন, ‘আমরা আপনাকে মিস করবো চাষী আলম হাবু ভাই।’
আরও পরুন – করোনাভাইরাস এখন চীন ছাড়াও বিশ্বের ৭৬টি দেশে ছড়িয়ে পড়েছে। করোনাভাইরাস সংক্রমণরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে কিছুটা হলেও সবাই এখন সচেতন। এমতাবস্তায়, দেশে চলছে লকডাউন।
নতুন খবর হচ্ছে, বুধবার (৭ এপ্রিল) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সব সিটিতে অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলবে। তবে দূরপাল্লার যানবাহন বন্ধ থাকবে।
মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজের সরকারি বাসভবন থেকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
