অপ্রচারঃ এবার মুবাহালার ডাক দিলেন মামুনুল হক (ভিডিও)

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক নারায়ণগঞ্জে অবরুদ্ধ হওয়ার পর থেকে একের পর এক তার কণ্ঠের মত অডিও ফাঁস হচ্ছে। এসব অডিও ইতোমধ্যে সামাজিকমাধ্যম ইউটিউব ও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

শনিবার (০৩ এপ্রিল) বিডি পলিটিকো নামে একটি ইউটিউব চ্যানেলে একাধিক অডিও ফাঁস করা হয়েছে। বিকেলে একটি অডিও ফাঁস করে সেটিকে মামুনুল হক ও তার স্ত্রীর কথোপকথন বলে দাবি করা হয়।

রাতে আরও একটি অডিও ফাঁস করা হয়। সেটিকে মামুনুল হক ও রিসোর্টে অবরুদ্ধ নারীর কথোপকথন বলে দাবি করা হয়।

নিরুপায় হয়ে আজ দুপুরে নিজের ফেসবুক পেইজে লাইভে এসে সরকার ও মিডিয়াকে মুবাহালার ডাক দিয়েছেন।

আল্লামা মামুনুল হক সাহেব বলেন, আমি যদি মিথ্যে হয়ে থাকি তবে যেন তার উপর আল্লাহর গজব আসে আর যদি সরকার ও মিডিয়া মিথ্যা হয়ে থাকে তবে তাদের উপর যেন গজব পরে।

তিনি আরও বলেন, মিডিয়া ও যারা অপ্রচার চালাচ্ছে তারা যদি সত্য হয়ে তাহকে তো তারাও যেন এমনটা করেন।

বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন এখানে ক্লিক করে