গণপরিবহন চলবে কিনা জানালেন সেতুমন্ত্রী

লঞ্চ, ট্রেন ও বিমান লকডাউনে বন্ধ ঘোষনার পর সবারই আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল গণপরিবহন যা রাস্তায় চলাচল করে সেগুলো বন্ধ হবে কিনা। অবশেষে জানা গেল, আগামীকাল (সোমবার- ৫ এপ্রিল) থেকে গণপরিবহন বন্ধ থাকবে। বিষয়টি জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (৪ এপ্রিল) তার সরকারি

বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।‌ ওবায়দুল কাদের বলেন, তবে পণ্যপরিবহন, জরুরিসেবা, জ্বালানি, ঔষধ, পচনশীল,‌ ত্রাণবাহী পরিবহন, সংবাদপত্র, গার্মেন্টস সামগ্রী এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

আরও পরুন= করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় আগামী ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

রোববার (৪ এপ্রিল ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে শনিবার সকালের দিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করছে সরকার।