কাতারে করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রায় প্রতিদিনই। এমনকি মৃত্যুর সংখ্যাও বেড়ে যাচ্ছে অবিশ্বাস্যভাবে।আজ বৃহস্পতিবার কাতার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, নতুন করে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্তদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত কাতারে করোনায় মৃত্যুবরণকারী ব্যক্তির সংখ্যা ২৯৫ জন।
গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৪০ জন। এঁদের মধ্যে ৭৪৬ জন কাতারে বসবাসরত ছিলেন এবং ৯৪ জন সম্প্রতি বিদেশ থেকে ফিরে এসেছেন।বর্তমানে কাতারে মোট আক্রান্ত রয়েছে ১৫ হাজার ৯৬৫ জন।করোনার নতুন সংক্রমণ ঠেকাতে ব্যাপকহারে চলছে করোনার টিকাদান কার্যক্রম। গত ২৪ ঘন্টায় ২৫ হাজার ৫১৬ জনকে করোনা টিকা দেওয়া হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত কাতার স্বাস্থ্য কর্তৃপক্ষ মোট ৮ লাখ ৪২ হাজার মানুষকে টিকা দিয়েছে।
কাতারে গত ২৪ ঘন্টায় ১৪ হাজার ২৩৩ জনের করোনা টেস্ট করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত কাতার স্বাস্থ্য কর্তৃপক্ষ মোট ১৭ লাখ ৪১ হাজার ৬৩১ জনের স্বাস্থ্য নমুনা পরীক্ষা করেছে।অন্যদিকে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪২৩ জন। ফলে কাতারে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ১৬ লাখ ৪ হাজার ৫৪৪ জনে পৌঁছালো।
কাতারে করোনাজনিত কারণে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন এক হাজার ৭২৩ জন। এঁদের মধ্যে আইসিইউতে রয়েছেন ৩৫৮ জন।
