‘আমা’র ছেলের বউ ভীষণ লক্ষ্মী, খুব মিষ্টি। আমা’র তো দারুণ পছন্দ হয়েছে।’ ছেলে ফারদীনের বউকে এভাবেই মূল্যায়ন করেছিলেন ‘শাশুড়ি’ মৌসুমী। ছেলের জন্য কানাডাপ্রবাসী এক অনিন্দ্য রূপবতী তরুণীকে পছন্দ ক’রেছেন ঢালিউডের অভিনয়শিল্পী দম্পতি মৌসুমী–ওমর সানী। তাঁদের ছেলের বউ আয়েশাকে নিয়ে আগ্রহ তৈরি হয়েছে এই দম্পতির ভক্তদেরও।
২৬ মা’র্চ অনুষ্ঠিত হলো মৌসুমী–সানীর একমাত্র ছেলের বিয়ে। আজ নবদম্পতির ছবি প্র’কাশ করে ফেসবুক লাইভে আসেন ওমর সানী। সোমবার (২৯ মা’র্চ) সন্ধ্যায় তিনি বলেন, ‘২৬ মা’র্চ আমা’র ছেলের আকদ সম্পন্ন হয়েছে। আকদ করে আম’রা বউ নিয়ে এসেছি। ওদের জন্য দোয়া করবেন।’ এদিকে ৯ এপ্রিল পাঁচতারা হোটেলে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান করার কথা থাকলেও আপাতত সেটা হচ্ছে না। ঈদের পর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান করা হবে বলে জা’নান ওমর সানী।
মৌসুমী-ওমর সানীর ছেলের স্ত্রী জ’ন্মসূত্রে বাংলাদেশি। কুমিল্লার মেয়ে আয়েশা মা–বাবার স’ঙ্গে কানাডায় থাকেন। তাঁর পড়াশোনা ও বেড়ে ওঠা সেখানেই। কয়েক মাসে আগে ফারদীনের স’ঙ্গে আয়েশার পরিচয়। একপর্যায়ে তাঁদের মধ্যে তৈরি হয় ব’ন্ধুত্ব, এরপর ভালো লা’গা। সে কথা দুই পরিবারের স’ঙ্গে ভাগাভাগি করেন দুজন। এরপর পারিবারিক আলোচনার ভিত্তিতে বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়।
বেশ আগে ফারদীন পরিচালনায় নাম লেখিয়েছেন। ‘ডেস্টিনেশন’ নামে একটি টেলিফিল্ম নি’র্মাণ করেন। তা ছাড়া বেশ কটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নি’র্মাণ করেন তিনি। পাশাপাশি রাজধানী উত্তরায় ‘মেরিমন্টানা’ নামে একটি রেস্তোরাঁ পরিচালনা করছেন ফারদীন। রেস্তোরাঁ ব্যবসায় পুত্রের সাফল্যে বেশ আনন্দিত মৌসুমী-ওমর সানী।
মৌসুমী-ওমর সানী বিয়ে করেছিলেন ১৯৯৫ সালের ৪ মা’র্চ। কাউকে না জা’নিয়ে হুট করে বিয়ে করলেও পাঁচ মাস পর ২ আগস্ট আয়োজন করেছিলেন বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের। তাঁদের বিয়ের ২৫ বছর পেরিয়েছে। বিবাহবার্ষিকী এলে আজও তাঁদের মনে হয়, এই তো সেদিন বিয়ে করলাম। কবে, কখন এতটা সময় পার হয়ে গেল!
