ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের মুক্তিযু”দ্ধের সমর্থনের জন্য নয়, বি’রো’ধিতার জন্য জে’লে গিয়েছিলেন বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও মুক্তিযু”দ্ধের সংগঠক ডা. জাফরুল্লাহ চৌধুরী।
আজ সোমবার (২৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. জাফরুল্লাহ চৌধুরী এই মন্তব্য করেন। ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, মোদি সাহেব বলেছেন, উনি মুক্তিযু”দ্ধের সময় জে’লে গিয়েছিলেন। ইন্দিরা গান্ধীর নেতৃত্বে এক কোটি অস’হায় বাঙালির স’হা’য়তা ও কীভাবে দ্রুত যু”দ্ধ শেষ করা যায় সেই পরিকল্পনা নেয়া হচ্ছিল।
এ জন্য রুশ-ভারত চুক্তি হয়েছিল। এটার বি’রো’ধিতা করেছিল হিন্দুসভা। সম্ভবত পাকিস্তানেরও কিছু অর্থ পেয়েছিল। সেই কারণেই তাকে জে”লে যেতে হয়েছিল। মুক্তিযু”দ্ধের জন্য নয়, মুক্তিযু”দ্ধের বি’রো’ধিতা করার জন্য জে’লে যেতে হয়েছিল।
ডা. জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, ভারতের প্রতি আমরা কৃতজ্ঞ। কিন্তু বাংলাদেশের স্বাধীনতায় ভারত লাভবান হয়েছে অনেক বেশি। এখন ভারত থেকে মুক্ত হতে না পারলে বাংলাদেশ বিলীন হয়ে যাবে। আমরা ভারতকে অনুসরণ করব না। বিশ্ব আমাদের অনুসরণ করবে।
