শেখ হাসিনাকে আমন্ত্রণ ইমরান খানের

বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।বৃহস্পতিবার এক বার্তায় দেশটির জনগণ ও সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানান পাক প্রধানমন্ত্রী।

অভিনন্দনের পাশাপাশি তিনি শেখ হাসিনাকে পাকিস্তান সফরেরও আমন্ত্রণ জানান।বার্তায় ইমরান খান বলেন, পাকিস্তান বাংলাদেশের সঙ্গে তার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের গভীর মূল্যায়ন করে। ‘বাংলাদেশের শতবর্ষ ও সুবর্ণজয়ন্তী আমাদের দুদেশের মধ্যে পুনর্মিলন এবং বন্ধুত্বের দূরদর্শী দৃষ্টিভঙ্গির স্মরণ করিয়ে দেয়। ’

পাকিস্তান প্রধানমন্ত্রী বলেন, আমাদের গভীর সম্পর্ক এগিয়ে নিতে আমি আপনাকে (শেখ হাসিনা) পাকিস্তান সফরের আমন্ত্রণ জানাই। আমি আশাবাদী এতে আমাদের ভ্রাতৃত্ব সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হবে। বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণের দীর্ঘজীবন কামনা করেন ইমরান খান।