চতুর্থ বিয়ের ইঙ্গিত দিলেন শ্রাবন্তী?

রাজনীতির ময়দানে এক্কেবারেই আনকো’ড়া তিনি। তবে আত্মবিশ্বাসী শ্রাবন্তী। বিজেপির টিকিটে বেহালা পশ্চিম থেকে বিধানসভা নির্বাচনে ল’ড়’বে’ন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। গত মঙ্গলবার শ্রাবন্তী মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দিয়েই নেট মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিয়েছেন তিনি।

এরপরই তিনি একটি ভিডিও পোস্ট করেন। সেখানে বলেন, মিটিং শেষ করে ইটিং শুরু। মেনু ফুচকা। তাই দিয়েই ‘পাওরি’ স্টাইলে ইনস্টাগ্রাম স্টোরি বানিয়ে ফেললেন বিজেপি প্রার্থী অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। মুখে চেনা সংলাপ, ‘ইয়ে হাম হ্যায়। ইয়ে মেরা টিম হ্যায়। ঔর ইহাঁ পর হাম…?’ বাকিরা যেই বলেছেন ‘পাওরি হো রহে হ্যায়’ সঙ্গে সঙ্গে সংশোধন করে দিলেন তারকা-রাজনীতিবিদ।

বলতে বলতে হেসেও ফেললেন, ‘ফুচকা খা রহে হ্যায়’। ততক্ষণে এক প্লেট ফুচকা নায়িকার মোবাইলফোনের সামনে।

ভিডিওটি কয়েক ঘণ্টার মধ্যেই ৪৩ হাজারেরও বেশি পাঠক দেখে ফেলেছেন। সেখানেই বিয়ে নিয়ে তাকে এক নেটিজেনের খোঁচা, ‘ফোর্থ ম্যারেজ কি তৈয়ারি হো রহি হ্যায়!’

কী দেখা গিয়েছে ক্লিপে? শেয়ার হওয়া প্রচার-মুহূর্ত বলছে, দিনভর তার নির্বাচনী কেন্দ্র বেহালা পশ্চিম চষে ফেলছেন শ্রাবন্তী। রাতে প্রচার শেষে দলীয় সমর্থকদের নিয়ে এ ভাবেই তাজা হচ্ছিলেন তিনি। গালে, কপালে তখনও গেরুয়া আবির লেগে। রামধনু ওড়নায় ঝলমলে নায়িকার মুখেচোখে কোনও ক্লান্তি নেই। আড্ডায় রয়েছেন বিজেপি সদস্য সোহেল দত্তও।

এ দিকে ‘ফুচকা পাওরি’র ভিডিও পোস্ট করে নেটাগরিকদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে শ্রাবন্তীকে। কেউ বলেছেন, ‘বিজেপি করলে কি হিন্দি বলতেই হবে, কিন্তু বলার স্টাইলটা খুব খা’রাপ লাগছে’। কেউ এক ধাপ এগিয়ে হুবহু নকল করে ফিরিয়ে দিয়েছেন অভিনেত্রীর বলা কথা, ‘ইয়ে হ্যাম হ্যায়। ইয়ে সব লেড়কে হ্যায়। ঔর মেরে ফোর্থ ম্যারেজ কি তৈয়ারি হো রহে হ্যায়…!’ সূত্র: আনন্দবাজার পত্রিকা।