স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ভাষণটি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে সরাসরি প্রচার করা হবে। এর আগে ৭ জানুয়ারি আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের দুই বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরো পড়ুন: খাদ্যবান্ধব কর্মসূচির ৪৮ বস্তা চাল জব্দ:টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের আওলাতৈল গ্রামে খাদ্যবান্ধব কর্মসূচির ৪৮ বস্তা চাল জ’ব্দ করেছেন কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জানা যায়, বুধবার (২৪ মার্চ) রাতে নাগবাড়ী ইউনিয়নের ১০ টাকা মূল্যের চালের রেশন ডিলার ইয়াছিন আলী তার গোডাউন থেকে কা’লোবাজারে বিক্রির উদ্দেশ্যে ২টি অটো গাড়িতে তুলে অন্যত্র নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ওই চাল আ’টক করে প্রশাসনকে অবহিত করেন।
পরে বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে কালিহাতী উপজেলা সহকারী কমিশনার ভূমি ঘটনাস্থলে গিয়ে চালগুলো জব্দ করে কালিহাতী থা’নায় নিয়ে আসেন।নাগবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জিন্নাহ মিয়ার বড় ভাইয়ের নামে রেশন ডিলারশিপ থাকলেও ওই নেতাই সবকিছু দেখভাল করেন। একটি সূত্র জানায়,
জিন্নাহ তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে বেনামে নিজেই ডিলারশিপ আয়ত্ত করেন। জিন্নাহর গোডাউন থেকে এর আগেও কালোবাজারির চাল আটক করা হয়েছিল। এ ব্যাপারে কালিহাতী থানায় মামলার প্রস্তুতি চলছে।
