আগামী ২৭ মা’র্চ মতুয়া সম্প্রদায়ভুক্ত হিন্দুদের পবিত্র তীর্থস্থান কাশিয়ানীর ঠাকুরবাড়িতে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঠাকুরবাড়িতে পরি’ষ্কার-পরিচ্ছন্নতাসহ নানা কাজ শেষের পথে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। এ সফরে নরেন্দ্র মোদি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গব’ন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ পরিদ’র্শন করবেন।
ওড়াকান্দি ঠাকুরবাড়িতে আ’সছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ নিয়ে সাজ সাজ রব চলছে সেখানে। প্রথমে তিনি হরিচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দেবেন। ঠাকুর বাড়ির সদস্যদের স’ঙ্গে মতবিনিময়ের পাশাপাশি বাড়ির সামনে মাঠে মতুয়া সম্প্রদা’য়ের নেতাদের স’ঙ্গে মতবিনিময় করবেন।
তাকে স্বাগত জা’নাতে ঠাকুর বাড়ির লোকজন সব ধ’রনের প্র’স্তুতি নিয়েছেন এরই মধ্যে। বাংলাদেশে মতুয়া মহাসংঘের সভাপতি সীমা দেবী ঠাকুর জা’নান, নরেন্দ্র মোদি ঠাকুরবাড়িতে আ’সছেন এটা সব মথুয়াদের কাছে গর্বের বিষয়। তাকে হিন্দু ধ’র্মমতে উলুধ্বনি, শঙ্খ, ঢাক ও কাঁসা বাজিয়ে স্বাগত জা’নানো হবে।
মতুয়ারা হলো তথাকথিত নিম্নবর্ণীয় হিন্দুদের একটি শাখা-সম্প্রদায়, যারা উনিশ শতকের ধ’র্মগুরু হরিচাঁদ ঠাকুর ও তার ছেলে গুরু চাঁদ ঠাকুরের প্রবর্তিত মতবাদের অনুসারী। ওড়াকান্দি গ্রামের ‘ঠাকুরবাড়ি’ বিশ্বময় ছ’ড়িয়ে থাকা কোটি কোটি মতুয়ার কাছে এক পবিত্র পুণ্যভূমি।
