আগামী ২৬ তারিখের মধ্যে যেসব প্রবাসীদের ফ্লাইট আছে, তাদের জন্য জরুরী খবর

২৬ তারিখ এর মধ্যে ঢাকায় বিভিন্ন দেশের রাস্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিভিন্ন ভি আই পি অবস্থান করবেন। এ কয়দিনে উনারা বিভিন্ন যায়গা বা অফিসে মিটিং করবেন। সুতরাং বলা মুশকিল কখন কোন রাস্তা ব্লক হয়ে যায় বা কতক্ষণ বন্ধ থাকে।

তাই যাদের এর মধ্যে ফ্লাইট আছে তারা দয়া করে মিনিমাম ৩/৪ ঘন্টা অতিরিক্ত সময় হাতে নিয়ে বাসা থেকে বের হবেন অন্যথায় ফ্লাইট মিস করার সম্ভাবনা অনেক বেশি।এতে আপনাদের-ই ক্ষতি হবে অনেক।

১.বেশি দামের টিকেট আবার বেশি দামে রি ইস্যু করা লাগবে।

২. কিছু এয়ারলাইনসের টিকেট নন রিফান্ডেবল সেক্ষেত্রে পুরো টাকা শেষ।

৩.আবার করোনা টেস্ট এর ঝামেলা।

৪.বাড়িতে সবার থেকে বিদায় নিয়ে এসে আবার ফেরত যাওয়া।

৫.কেউ কেউ যেতে না পারলে হয়ত ভিসা কেন্সেল ও হতে পারে।।

যাইহোক আশা করব অন্তত যারা আমার এই পোস্ট দেখবেন তারা কেউ ফ্লাইট মিস করবেন না।

ধন্যবাদ সবাইকে।

Share