বসুরহাটের আ’লোচিত মেয়র আবদুল কাদের মির্জা তার নিজে’র ফেসবুকের দুই মাসের সকল পোস্ট ডিলিট করে দিয়েছেন।গত বছরের ৩১ ডিসেম্বর থেকে চলতি ২ মা’র্চ পর্যন্ত তার দেয়া লাইভ ভিডিও ও পোস্টগুলো এখন আর দেখা যাচ্ছে না। বসুরহাটের একাধিক ফেসবুক ব্যবহারকারী বিষয়টি নি’শ্চিত ক’রেছেন।
স্থা’নীয় সাংবাদিক প্রশান্ত সুভাষ চন্দ জা’নান, বসুরহাট পৌরসভা’র মেয়র আবদুল কাদের মির্জার ব্যবহৃত ফেসবুকের গত ৩১ ডিসেম্বর থেকে ২ মা’র্চের লাইভ ভিডিওসহ পোস্টগুলো এখন আর দেখা যাচ্ছে না।
তিনি বলেন, মুছে দেওয়া পোস্টের মধ্যে মেয়রের অনেকগুলো লাইভ ভিডিও ছিল, যাতে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সেতুমন্ত্রীর সহধ’র্মিণী ইস’রাতুন্নেছা কাদের, সচিব বেলায়েত হোসেন, নোয়াখালীর এমপি একরামুল করিম চৌধুরী, ফেনীর এমপি নিজাম উদ্দিন হাজারী, নোয়াখালীর ডিসি খোরশেদ আলম খান, এসপি মো. আলমগীর হোসেন, কোম্পানীগঞ্জে’র ইউএনও জিয়াউল হক মীর, এসিল্যান্ড সুপ্রভাত চাকমা, ওসি মীর জাহেদুল হক রনিসহ স্থা’নীয় আওয়ামী লীগের প্রতিপক্ষের বি’রুদ্ধে নানা বিষোদগারমূলক কথার ভিডিও ছিল।
জা’না গেছে, গত ৩১ ডিসেম্বর বসুরহাট পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে নিজে’র ইশতেহার ঘো’ষণার সময় নোয়াখালীতে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের ৩-৪ জন এমপি ছাড়া অন্যরা দরজা (দজ্জা) খুঁজে পাবে না মন্তব্য করে সারাদেশে আ’লোচিত হন কাদের মির্জা।
এরপর থেকে একের পর এক ‘সত্যবচনের’ নামে মন্ত্রী, প্রশা’সন ও দলীয় নেতাদের বি’রুদ্ধে নানা মন্তব্য করে গণমাধ্যমসহ সারাদেশের জনগণের নজর কাড়েন।তবে মেয়র আবদুল কাদের মির্জা সেই ‘সত্যবচনের’ ভিডিওগুলো মুছে দেয়ায় এখন তা নিয়ে মিশ্র প্র’তিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
বসুরহাটের ব্যবসায়ী কামাল উদ্দিন জা’নান, মেয়র আবদুল কাদের মির্জার ফেসবুকের ২ মা’র্চের আগের কোনো পোস্ট দেখা যাচ্ছে না। ঠিক কী’ কারণে পোস্টগুলো মুছে দেয়া হয়েছে তা কেউ জানে না। তবে এ ব্যবসায়ীর ধারণা বড়ভাই ওবায়দুল কাদেরের নির্দে’শে এসব পোস্ট ডিলিট করা হতে পারে।
কোম্পানীগঞ্জ থা’নার ভা’রপ্রাপ্ত ক’র্মক’র্তা (ওসি) মীর জাহেদুল হক রনিও কাদের মির্জার ফেসবুকের ২ মা’র্চের আগের পোস্টগুলো দেখছেন না জা’নিয়ে বলেন, ওই সময়ের মধ্যে পু’লিশসহ ঊর্ধ্বতন অনেকের বি’রুদ্ধে কথা বলে ভিডিও দিয়েছিলেন মেয়র কাদের মির্জা।এ ব্যাপারে জানতে মেয়র আবদুল কাদের মির্জার মোবাইলে বার বার ফোন করেও সাড়া পাওয়া যায়নি।
