ভোট প্রচারে গিয়ে অ’সুস্থ হয়ে পড়েছেন টলিউড অ’ভিনেতা সোহম চক্রবর্তী। প্রচণ্ড জ্বর নিয়ে শুক্রবার (১৯ মা’র্চ) কলকাতার একটি হাসপাতা’লে ভর্তি করা হয়েছে তাকে। বর্তমানে তিনি হাসপাতা’লেই রয়েছেন। কিছু পরীক্ষা নিরীক্ষার পর তাকে মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে ভা’রতীয় সংবাদমাধ্যম সূত্রে।
এবার বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সোহম। প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পরই পূর্ব মেদিনীপুরে গিয়েছিলেন সোহম। চণ্ডীপুরের ঘরে ঘরে প্রচার শুরু করেছিলেন। ভোট প্রচারের ছবি নিজের টুইটারে শেয়ার করেছিলেন এ অ’ভিনেতা।
শুক্রবার (১৯ মা’র্চ) রাতে তার শরীর একটু বেশিই খা’রাপ হয়। হাসপাতা’লে নেওয়ার পর জানা গেছে, ঠাণ্ডা-গরমে সামান্য ফ্লু হয়েছে সোহমের। সেই জন্যই কিছু পরীক্ষা করানোর পরাম’র্শ দিয়েছিলেন চিকিৎসক। সেই পরীক্ষা করাতেই হাসপাতা’লে গিয়েছেন এ তারকা।
২০১৪ সালে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন সোহম। তারপর থেকেই দলের সক্রিয় কর্মী হিসেবে কাজ করছেন। ২০১৬ সালে ভোটের ময়দানে পা রাখেন তিনি। ওই বছর বড়জোড়া থেকে প্রার্থী করা হয়েছিল, তবে জিততে পারেননি। তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতির দায়িত্ব বেশ ভালো’ভাবেই পালন করছেন সোহম।
সূত্র: সংবাদ প্রতিদিন
