দুটি বাল্যবিয়ে বন্ধ, খাবার গেল এতিমখানায়

মুন্সিগঞ্জের গজারিয়ায় নবম ও দশম শ্রেণির দুই ছা’ত্রীর বাল্যবিয়ে বন্ধ করেছে প্রশাসন। শুক্রবার (১৯ মা’র্চ) দুপুরে উপজে’লার পুরাতন বাউশিয়া ও নয়ানগর গ্রামে বিয়ে বন্ধ করে খাবারগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করে ভ্রাম্যমাণ আ’দালত।

এ সময় ভ্রাম্যমাণ আ’দালতের বিচারক ও উপজে’লা নির্বাহী কর্মক’র্তা (ইউএনও) জিয়াউল ইস’লাম চৌধুরী বাল্যবিয়ে নিরোধ আইনে দশম শ্রেণির ছা’ত্রীর পরিবারকে ১০ হাজার টাকা জ’রিমানা ও নবম শ্রেণির ছা’ত্রীর পরিবার থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে না দেয়ার মুচলেকা নেওয়া হয়।

আ’দালত সূত্র জানায়, শুক্রবার দুপুরে উপজে’লার পুরাতন বাউশিয়া এলাকার নবম শ্রেণির এক ছা’ত্রীর সাথে পাশের গ্রামের এক যুবকের ও গজারিয়া ইউনিয়নে নয়ানগর এলাকার দশম শ্রেণির এক ছা’ত্রীর সাথে একই উপজে’লার ই’মামপুরা ইউনিয়নের করিমশাহ গ্রামের এক যুবকের বিয়ের আয়োজন করে স্বজনরা। খবর পেয়ে দুপুরে দুটি বিয়ে বন্ধ করেন উপজে’লা নির্বাহী অফিসার জিয়াউল ইস’লাম চৌধুরী।

গজারিয়া উপজে’লা নির্বাহী কর্মক’র্তা (ইউএনও) জিয়াউল ইস’লাম চৌধুরী জাগো নিউজকে বলেন, দুটি বিয়ে বন্ধ করে জ’ব্দকৃত খাবার স্থানীয় এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়েছে।