সদ্য ক্রিকেটকে বিদায় জানিয়েছেন লংকান ওপেনার উপুল থারাঙ্গা। তিন ফরম্যাটে ১৫ বছর শ্রীলঙ্কার প্রতিনিধিত্ব করেছেন ৩৬ বছর বয়সী থারাঙ্গা। দেশের হয়ে ৩১ টেস্ট, ২৩৫ ওয়ানডে ও ২৬ টি-২০ খেলেছেন তিনি।
টেস্টে ৩টি, ওয়ানডেতে ১৫টি সেঞ্চুরি রয়েছে এই বাহাতি ওপেনারের। তবে মজার একটু বিষয় হয়তো অনেকেরই অজানা এই লংকান ওপেনার উপুল থারাঙ্গার স্ত্রীকে তারই দেশের আরেক সাবেক কিংবদন্তি ওপেনার তিলকারত্মে দিলশানের বউ ছিলেন। উপুল থারাঙ্গার সাথে বিয়ের আগে মারকুটে লংকান ওপেনার দিলশানের সাথে বিয়ে হয় নীলঙ্কের।
দিলশান ও নীলাঙ্কের একটা ছেলে সন্তানও আছে। তবে ওই অবস্থায় উপুল থারাঙ্গার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন নীলাঙ্ক। সব যখন জানতে পারেন দিলশান, তখন তিনি তার স্ত্রীকে ডিভোর্স দেন। আর ডিভোর্সের পর আরেক লংকান ওপেনার ব্যাটসম্যান উপুল থারাঙ্গার সাথে বিয়ে করেন নীলঙ্ক।
