দেশের অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আবাসন নির্মাণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পে খরচ হবে মোট ৪ হাজার ১২২ কোটি ৯৮ লাখ ৮৪ হাজার টাকা।
এ প্রকল্পের আওতায় অসচ্ছল মুক্তিযোদ্ধাদের ৩০ হাজার বীর নিবাস নির্মাণ করা হবে। প্রকল্পে বিদেশে প্রশিক্ষণের জন্য খরচ করা হবে ৪৮ লাখ টাকা।এদিকে ৪ হাজার ১২২ কোটি টাকার প্রকল্পে বিদেশে প্রশিক্ষণের জন্য ৪৮ লাখ টাকা আসলে কোনো টাকাই না বলে মন্তব্য করেছেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) মো. মামুন আল রশীদ।
আজ মঙ্গলবার (১৬ মা’র্চ) একনেক সভা শেষে সাংবাদিকদের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেন পরিকল্পনা বিভাগের সচিব মোহাম্ম’দ জয়নুল বারী। এ সময় প্রকল্পটি যাচাইকারী ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) মো. মামুন আল রশীদও উপস্থিত ছিলেন।
বীর নিবাস নির্মাণ প্রকল্পে ১৬ জন কর্মক’র্তার বিদেশ সফরের ব্যবস্থা রাখা আছে। সেখানে ৪৮ লাখ টাকার একটা বরাদ্দ দেওয়া আছে। এটার প্রয়োজনীয়তা কোথায়?জবাবে সদস্য মামুন আল রশীদ বলেন, ‘সাধারণত এখন আম’রা বিদেশ সফরের জন্য কোনো টাকা ধরি না। এটাতে আমি নিজেই সম্পূর্ণ জেনে রেখেছি এ কারণে যে, মুক্তিযোদ্ধাদের স্পিরিট, মুক্তিযু’দ্ধের স্পিরিট ফিল করার জন্য বলা হয়েছে। পৃথিবীতে শুধু বাংলাদেশ না, আরও অনেক দেশ আছে যারা দীর্ঘদিন যু’দ্ধ করে স্বাধীন হয়েছে। তারা কী’ভাবে সেসব স্পিরিট ফিল করে, তাদের জন্য কী’ ধরনের পদক্ষেপ গ্রহণ করে—এগুলো কিছুটা দেখার দরকার আছে।’
তিনি বলেন, ‘উদাহ’রণস্বরূপ বলতে পারি, ভিয়েতনাম দীর্ঘসময় যু’দ্ধ করে স্বাধীন হয়েছে, তারা কী’ ধরনের পদক্ষেপ নিয়েছে, বিশ্বযু’দ্ধের মুক্তিযোদ্ধাদের জন্য কী’ করেছে–এগুলো স’ম্পর্কে আমাদের কিছুটা আইডিয়া হবে। আর যে প্রকল্প ৪ হাজার ১২২ কোটি টাকার, সেখানে ৪৮ লাখ টাকা—এটা আসলে কোনো টাকাই না। সে দিক থেকে আমি উৎসাহিত করেছি এবং ওটাতে আমি কোনো রকমের কাটছাঁট করিনি।’
