নিখোঁজের এক সপ্তাহ অতিবাহিত হলেও শৈলকুপায় মুসলিমা খাতুন নামের এক গৃহবধু উদ্ধার হয়নি। তার এক বছর তিন মাসের একটি ছেলে রয়েছে।
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা শহরের শিক্ষক পাড়ার সেলিম বিশ্বাসের স্ত্রী মুসলিমা। স্ত্রী নিখোঁজের পর স্বামী সেলিম শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে বাড়ি থেকে বের হয়ে পাশ্ববর্তী নাদপাড়া গ্রামে মায়ের বাড়ির উদ্দেশ্যে গেলে আর ফিরে আসেনি তার স্ত্রী মুসলিমা খাতুন। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। নিখোঁজের পরদিন শুক্রবার সকালে অজ্ঞাত স্থান থেকে সে তার স্বামী কে ফোনে জানায় ‘আমি আর হয়তো বাঁচতে পারলাম না’।
স্ত্রী স্বেচ্ছায় গেছে বলে স্বামী জানায়, সে তাকে খুঁজতেও নিষেধ করেছে! কল করার পরে তার ফোন বন্ধ হয়ে যায়। সেটি ঢাকার সায়েদাবাদ বাসটার্মিনাল এলাকা হতে পারে বলে ধারণা করছে তার স্বামী।
নিখোঁজ গৃহবধুর স্বামী সেলিম বিশ্বাস আরো জানান, থানায় জিডি দায়ের করা হয়েছে এবং ঘটনাটি র্যাবকে জানানো হয়েছে।
এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি তদন্ত মহসিন আলী জানান, থানায় একটি জিডি হয়েছে পুশিল তাকে উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় তদন্ত শুরু করেছে।
শৈলকুপার শিক্ষক পাড়ায় প্রকাশ্যে এমন নিখোঁজের ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ-আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা আত্মীয়স্বজন এবং ঢাকার বিভিন্ন এলাকায় খোঁজ-খবর রাখছেন।
সূত্র : ব্রেকিংনিউজ
