‘ক্লোজআপ তারকা’ সাজিয়া সুলতানা পুতুলের বিয়ের দুই বছর পূর্ণ হবার কথা আগামী ২০ মা’র্চ। ২০১৯ সালের এদিনে কানাডিয়ান প্রবাসী নুরুল ইসলামের স’ঙ্গে বিবাহ ব’ন্ধনে আব’দ্ধ হয়েছিলেন এই কণ্ঠশিল্পী। কিন্তু বিয়ের দুই বছর পূর্ণ হওয়ার আগেই বি’চ্ছেদ ঘ’টেছে তাদের। শোবিজে কান পাতলেই শোনা যাচ্ছিলো এমন খবর।
জা’না যায়, দুজনের মধ্যে বনিবনা না হওয়াতেই এমন সিদ্ধা’ন্ত নিয়েছেন তারা।এই বিষয়ে কথা বলতে সাজিয়া সুলতানা পুতুলের স’ঙ্গে কিছুদিন আগে যোগাযোগ করা হলে তিনি প্রথমে বাংলাদেশ জার্নালকে বলেন, ‘কোনো কাজে’র বিষয়ে কথা থাকলে বলতে পারি কিন্তু ব্য’ক্তিগত বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না।’
এরপর তিনি বলেছিলেন, ‘আমা’র ব্য’ক্তিগত বিষয় নিয়ে গণমাধ্যমে আমি কোনো স্টেটমেন্ট দিতে চাই না। আর যেহেতু আমি এই বিষয়ে সরাসরি কিছু বলছি না, সেহেতু আমি চাই না যে এটা নিয়ে নিউজ হোক।’
গুঞ্জন সত্য নাকি মিথ্যা এ বিষয়ে স্পষ্ট না করলেও তিনি বলেন, ‘আমা’র যখন মনে হবে আর সময় সুযোগ হবে বিষয়টা জা’নানোর, তখনই আমি জা’নাবো। সেটাই সহজ এবং শোভনীয় হবে বলে মনে করি আমি। সত্য নাকি মিথ্যা, এটা নিয়ে কোনো মন্তব্যই করবো না।’
এরই মধ্যে রোববার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে নিজে’র বিবাহ বি’চ্ছেদের কথা জা’নান এ গায়িকা। সেখানে তিনি লিখেন, দুই বছর আগে বিয়ের ব’ন্ধনে আব’দ্ধ হয়েছিলাম, ঢুকেছিলাম যুগল জীবনযাপনে। বিবাহিত জীবনের খুব অল্প দিনের মাথায় বুঝেছিলাম পথটা ক’ঠিন থেকে ক’ঠিনতর হচ্ছে। এই পথটা ঠিক যেনো আমা’র কল্পনার সেই পথটা নয়, যে পথে আনন্দে হেঁটে নেয়া যায় অক্লেশে। মত আর আদর্শিক পার্থক্যগুলো নিছক পার্থক্য থেকে রূপ নিচ্ছিলো চূড়ান্ত দ্বন্দ্বে। স’স্পর্ক মুমূর্ষু হচ্ছিলো, ক্ষ’তিগ্রস্ত হচ্ছিলো আমা’র সৃষ্টিশীল সত্তা।
বি’চ্ছিন্নতার সিদ্ধা’ন্ত নিয়েছিলাম তখনই। হয়েছিলো বি’চ্ছেদ। অতঃপর আবার আমা’র সেই একক জীবনে ফেরা, সুর আর সাহিত্যের সাথে নির্বি’ঘ্ন একক সংসার। বিয়েটা ঘটা করে হবার বিষয়, বি’চ্ছেদে ঘটা করার কিছু নেই। বি’চ্ছেদে বিষাদের সুর বাজে আত্মায়। সেই সুর মন পাড়াতে একলা বাজা-ই ভালো। সকলকে নিয়ে সেই বি’চ্ছেদী সুর উদযাপনের কিছু নেই। কিন্তু চূড়ান্ত সত্য এই, সেই বিষাদে কোথাও মু’ক্তির গন্ধ মিশে থাকে, থাকে মুমূর্ষুতার অবসানে লম্বা করে নিশ্বা’স নেয়া। জীবনটা বেঁ’চে ওঠার সুযোগ পায় আরো একবার। সেই জীবনটাকে বাঁচিয়ে দেয়া জীবনের প্রতিই সুবিচার বলে বিশ্বা’স করি।
আজ এতো দিন পর এই কথাগুলো বলার একটাই কারণ। স’স্পর্কটার ভি’তরে থাকলে যৌথ জীবন উদযাপনের দুই বছর হতো আজ। যেহেতু একক জীবনযাপন করছি, এই দিনটার কোনো বিশেষত্ব বা মহিমা নেই। বছরের অন্য দিনগুলোর মতোই একটা তারিখ মাত্র। শুভেচ্ছা শুভকামনা জা’নানোর কিছু নেই। জীবন সহজ হবার স্বপ্নে যেমনি শুভকামনা জা’নাই নিজেকে নিজে প্রতিদিন, আজও তা জা’নাচ্ছি। ফেসবুক যতোই স্মৃ’তিতে ফেরাতে চাক দুই বছর আগের আজকের দিনে, নিজে’র কাছে নিজে’র প্রত্যয় কেবলই সামনে তাকানোর। মঙ্গল হোক সবার ❤️
জনপ্রিয় এই সংগীতশিল্পী গান গাওয়ার পাশাপাশি উপস্থাপনা ও লেখালেখিও করেন। এবারের বইমেলাতে নতুন বই-উপন্যাস নিয়ে আ’সছেন তিনি
