তরুণদের লাঠি হাতে তাড়ালেন মামুনুল হক !

আল্লামা মামুনুল হক একজন বাংলাদেশি দেওবন্দি ইসলামি পণ্ডিত, অধ্যাপক, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, লেখক, গবেষক, সম্পাদক, আন্তর্জাতিক ইসলামি বক্তা ও সমাজ সংস্কারক।

সুনামগঞ্জে’র দিরাই উপজে’লায় শানে রিসালাত সম্মেলনে যোগ দিতে হেলিকপ্টার চড়ে আসেন হেফাজতে ইসলামের কে’ন্দ্রীয় নেতারা। হেলিকপ্টারটি দিরাই মজলিসপুর গ্রামে এসে নামলে একদল তরুণ সেলফি তোলার জন্য হেলিকপ্টারের সামনে এগিয়ে আসেন।

একদল সেলফি তোলা তরুণদের দেখে হেলিকপ্টার থেকে লাফ দিয়ে নিচে নামেন হেফাজতে ইসলামের কে’ন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক। তরুণরা তার স’ঙ্গে সেলফি তুলতে এগিয়ে আ’সলে তিনি স্বেচ্ছাসেবকের হাত থেকে লাঠি নিয়ে সেলফি তুলতে আসা তরুণদের তাড়িয়ে দেন।

পরে ক্ষু’ব্ধ হয়ে মামুনুল হক বলেন, ইসলামের কথা বলার জন্য আজ দিরাই এসেছি। সেলফি ওঠাতে আসিনি। মামুনুল হক আরও বলেন, বাংলাদেশে টিকটক, সেলফি আর ফেসবুক লাইভ নিয়ে সবাই ব্যস্ত।

কেন ভাই? ওইসব ছাড়া কি আপনাদের কোনো কাজ নাই? আপনাদের মাথায় কি স’মস্যা আছে যে লাইক পাওয়ার জন্য সব জায়গায় সেলফি তুলতে হবে?

সেলফি ওঠাতে নয়, ইসলামের কথা বলার জন্য এসেছি। এদিকে, হেফাজতে ইসলামের কে’ন্দ্রীয় নেতারা হেলিকপ্টার থেকে নামা’র পর ৬০০ জনের স্বেচ্ছাসেবক টিম তাদেরকে নি’রাপত্তা দিয়ে এগিয়ে নিয়ে যান।