4 days ago
নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিলে উল্লেখিত ১১টি পৌরসভা (৬ষ্ঠ ধাপ) ও ৩৭১টি ইউনিয়ন পরিষদের মধ্যে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের ইউনিয়ন পরিষদ ব্যতীত অবশিষ্ট বিভাগগুলোর ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত হয়েছে। শনিবার (১৩ মার্চ) সকালে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয়
বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এসব মনোনয়ন চূড়ান্ত করা হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক জাতীয় সংসদের ২৭৫, লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনে নুর উদ্দিন চৌধুরী নয়নকে
বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রদান করা হয়। এছাড়া অন্যান্য নির্বাচনে যারা মনোনয়ন পেয়েছেন তাদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন। সকল খবর পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ।
