মন্দিরে ঢু’কে পানি খাওয়ায় মুসলিম কিশোরকে বে’ধ’ড়’ক মা’রধ’র

মুসলিম এক ‍ কিশোর প্র’চণ্ড তৃষ্ণা পাওয়ায় পানি পান করতে মন্দিরে প্রবেশ করেছিল । এ কারণে তাকে বে’ধ’ড়’ক মা’রধ’র করেন স্থানীয় যু’ব’ক। সেই ঘট’নার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালের পর অভি’যুক্তকে আ’টক করে পুলিশ। ভারতের উত্তর প্রদেশ রাজ্যের গাজিয়াবাদে ঘটেছে এমন ঘ’টনা।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানায়, এক মুসলিম কিশোর গাজিয়াবাদের মন্দিরে ঢুকে পানি খায়। সেই ঘটনা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তার নাম-পরিচয় জানতে চায় এক যু’ব’ক। এরপরই ওই কিশোরকে বে’ধ’ড়’ক মা’রধ’র শুরু করেন তিনি। ওই ঘ’টনা ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। পরে শুরু হয় সমালোচনা। শেষে অ’ভিযু’ক্ত যু’ব’ককে আ’টক করে পুলিশ।

ভিডিওতে দেখা যায়, প্রথমে অ’ভি’যুক্ত যু’বক ওই কিশোরকে ধ’রে তার নাম-পরিচয় জানতে চান। সে কেন মন্দিরে ‘ঢু’কেছে, তাও জানতে চান সেই যুব’ক। জবাবে ওই কিশোর জানায়, ভীষণ পানির পিপাসা পেয়ে’ছিল তার। তাই পানি পান করতে মন্দিরে ঢু’কেছি’ল। উত্তর দেওয়ার পরই কিশোরকে বে’ধ’ড়’ক মার’ধ’র শুরু করেন ওই যু’বক।

এ বিষয়ে গাজিয়াবাদের পুলিশ সুপার ইরাজ রাজ জানান, অভি’যুক্ত যুবক বিহারের ভাগলপুরের বাসিন্দা। তার নাম শিরঙ্গি নন্দন যাদব। ইতিমধ্যে তাকে আ’টক করা হয়েছে। এ ঘ’টনার তদন্ত শুরু হয়েছে।