তারকা হতে গিয়ে অন্ধকার জগতে নায়িকা

সু’ন্দরী। চেহারায় আভিজাত্যের ছাপ। পরিচিত মুখ। মডেল, অভিনেত্রী, নায়িকা হিসেবে রয়েছে পরিচিতি। তারকা হওয়ার স্বপ্ন নিয়ে মুখ দেখিয়েছেন ছোট-বড় পর্দায়। কিন্তু হালে টিকে থাকতে পারেননি।

নায়িকা, মডেলের তকমা লা’গিয়ে হাঁটছেন ভিন্নপথে। নিজে’র পরিচয়, শা’রীরিক সৌন্দর্যকে কাজে লা’গিয়ে রাতারাতি আঙুল ফুলে কলা’গাছ হতে বেছে নিয়েছেন অন্ধকার জগতকে।

সুন্দর, আক’র্ষণীয় চেহারা দেখে তাদের স্বরূপ চেনার উপায় নেই। বুঝার উপায় নেই চু’রি, প্রতারণা থেকে শুরু করে মা’দক এমনকি অসামাজিক কার্যকলাপে জড়িয়েছেন তারা। ইতিমধ্যে তাদের অনেকেই গ্রেপ্তার হয়েছেন। আবার আ’টক হওয়ার পরও সামাজিক কারণে ছে’ড়ে দেয়া হয়েছে অনেককে। কখনও আ’ইন-শৃ’ঙ্খলা বা’হিনী ও কখনও সাধারণ মানুষের হাতে আ’টক হয়েছেন তারা।

মিরপুরের পল্লবীর একটি বাড়ি। প্রায় রাতেই আড্ডা জমে সেখানে। ছেলে ব’ন্ধুদের স’ঙ্গে মাঝে-মধ্যে রাতভর এই আড্ডায় অংশ নেন এক নায়িকা। বুঁদ হয়ে থাকেন ইয়াবায়। ফ্লোরে বি’ছানা পেতে সেখানেই রাত্রি যাপন করেন। কখনও কখনও শেষ রাতে ওই বাসা থেকে বের হয়ে যান। অ’ভিযোগ রয়েছে অর্থের বিনিময়ে রাতভর অনেকের সঙ্গ দেন তিনি।

এমনই একটি রাতে ওই নায়িকার ইয়াবা সেবনের দৃ’শ্য ধারণ করা হয়েছে গো’পন ক্যামেরায়। সেই ভিডিও রয়েছে এই প্রতিবেদকের হাতে। মা’দক সংক্রা’ন্ত একটি চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক ঘ’টেছিলো এই নায়িকার। তবে নায়িকার চেয়ে মডেল হিসেবে তার পরিচিতি বেশি। ক’রেছেন আইটেম গানও। ময়মনসিংহের ওই মেয়ে একটি বিশেষ প্রতিযোগিতার ‘সুপার স্টার’ হিসেবে মিডিয়ায় পা রাখেন।

স’ম্প্রতি তার চেয়ে ভ’য়ঙ্কর ঘ’টনা ঘ’টিয়েছেন একটি টেলিভিশনের সিরিয়ালের অভিনেত্রী সাতক্ষীরা সদর উপজে’লার সুলতানপুর বড় বাজার এলাকার মৃ’ত আজমল হকের মেয়ে সুরাইয়া নীল (২০)। নাটক ছাড়াও ‘অন্ধকার জগত’ নামে একটি ছবিতে অভিনয় ক’রেছেন তিনি। মডেল, অভিনেত্রী হিসেবে পরিচিতি নীলকে যশোরের অভ’য়নগর নওয়াপাড়ার একতারপুর থেকে গত ৯ই ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়েছে।

সু’ন্দরী এই তরুণী দীর্ঘদিন যাবত নিজে’র সৌন্দর্যকে পুঁজি করে প্রেমের নামে ব্ল্যাকমেইল, প্রতারণা করছিলেন। সর্বশেষ আ’ইনজীবী অ্যাডভোকেট আবু হেনা মোস্তফা কামাল মি’লনকে বাসায় নিয়ে তিনি ও তার চক্রের সদস্যরা জিম্মি করে মু’ক্তিপণ আদা’য়ের চেষ্টা করছিলেন।

শেষ পর্যন্ত পু’লিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) অ’ভিযান চালিয়ে নীলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। উ’দ্ধার করেছে ওই আ’ইনজীবীকে। পিবিআই যশোর জে’লা ইউনিট ইনচার্জ পু’লিশ সুপার রেশমা শারমিন জা’নান, নীলসহ চক্রের সদস্যরা উচ্চাভিলাষী, নে’শাগ্রস্ত ও ভ’য়ংকর অপরাধী।

আটবার কারাভোগ ক’রেছেন এক নারী। নানাভাবে তার পরিচিতি। কখনও ডাক্তার, কখনও আ’ইনজীবী, কখনও সাংবাদিক, কখনও মডেল, নায়িকা।

একেক সময় একেক নামও ব্যবহার করেন তিনি। কখনও ডালিয়া, সাবিয়া, তানিয়া, নদী, নওশীন, সুমি। নিজে’র রূপ-যৌ’বনকে পুঁজি করে তিনি করেন নানা অপক’র্ম। তার প্রকৃত নাম তানিয়া শিকদার।

তানিয়ার বি’রুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, দারুস সালাম, তেজগাঁও, নিউ মা’র্কেট, দক্ষিণখান, বিমানবন্দর, উত্তরা, মিরপুর, কাফরুল, শাহজাহানপুরসহ বিভিন্ন থা’নায় প্রায় ২৭টি মা’মলা রয়েছে। গ্রেপ্তারও হয়েছেন একাধিকবার। তবুও অন্ধকার পথ ছাড়েননি।

চু’রি, প্রতারণা, মা’দক থেকে শ’রীর বিক্রি সবই করেন তিনি। অভিনব কায়দায় বাসা-বাড়িতে ঢুকে হাতিয়ে নেন অর্থ ও স্বর্ণালংকার। ২০১৯ সালের ডিসেম্বরে তাকে আ’টক করেছিলো গাজীপুরের পুবাইল থা’না পু’লিশ।

তানিয়া সিকদার গাজীপুর জে’লার জয়দেবপুর থা’নার গজা’রিয়াপাড়ার মৃ’ত হাসান সিকদারের মেয়ে। চলচ্চিত্রে পার্শ্ব নায়িকার চরিত্রে কাজও ক’রেছেন। সাধ ছিল নায়িকা হওয়ার। সেটা হতে গিয়ে বিভিন্ন জনের কাছে প্রতারিত হয়েছেন বলে গ্রেপ্তারের পর পু’লিশকে জা’নান তানিয়া। একপর্যায়ে বাধ্য হয়ে প্রতারণা ও চু’রিকে পেশা হিসেবে বেছে নেন।

প্রবাসে অব’স্থান করছেন এমন ব্য’ক্তির দেশে বসবাসরত স্বজনদের টার্গেট করেন তানিয়া। প্রবাসীদের ব’ন্ধু সেজে দেশে তাদের বাসায় ঢুকে অভিনব কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা ও স্বর্ণালংকার।

চলচ্চিত্রের আরেক বির্তকিত নাম তানিন সুবহা। বরিশালের গৌরনদীর মোল্লারহাটের মেয়ে তানিন সুবহার মিডিয়ায় অভিষেক ঘ’টে ২০১৫ সালে। আজাদ কালামের পরিচালনায় ‘যমজ’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় ক’রেছেন তিনি। সবুজবাগ এলাকায় বিউটি পার্লার রয়েছে তার। নিজ বিউটি পার্লারের ক’র্মী টুনিকে দিয়ে অনৈতিক কাজ করাতে চেষ্টা ক’রতেন এই নায়িকা। নিজেও একই কাজ ক’রতেন। এসব বিষয়কে কে’ন্দ্র করে মা’মলা করা হয়েছিলো থা’নায়। গ্রেপ্তার করা হয়েছিলো তানিন সুবহাকে। দীর্ঘদিন কারাভোগও ক’রেছেন এই নায়িকা।

বিভিন্ন পুরুষের স’ঙ্গে তার অন্তরঙ্গ ছবিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ২০০৮ সালে স্বামী পনিরকে ডিভোর্স দেওয়ার পর থেকেই বেপরোয়া এই নায়িকা। ‘অবাস্তব ভালোবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘ’টেছিলো তানিন সুবহার। তারপর থেকে বির্তকিত এই নায়িকা ক’র্ম-অপক’র্ম দুটিই করে যাচ্ছেন সমান তালে। সুত্র: মানবজমিন