হেলিকপ্টারে কাল আসবে সিলেটের গ্রামের বাড়ীতে এমপি কায়েছের লা’শ : জা’নাযা হবে কাশিম আলী বিদ্যালয় মাঠে

সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের (৬৫) লা’শ কাল (শুক্রবার) সকাল ১১টায় হেলিকপ্টার যোগে ফেঞ্চুগঞ্জের নুরপুরস্থ তাঁর নিজ বাড়িতে আসবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও তাঁর দেয়া হেলিকপ্টারে করে মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের লা’শ ফেঞ্চুগঞ্জে আসবে বলে জানিয়েছেন মাহমুদ উস সামাদ চৌধুরীর ব্যক্তিগত সহকারী জুলহাস আহম’দ। পরে বিকেল ৫টায় ফেঞ্চুগঞ্জস্থ কাশিম আলী উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে জানাযার নামাজ।

আজ তার লা’শ রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতা’লে গোসল দেয়ানোর পর রাখা হবে ঢাকা সম্মিলিত সাম’রিক হাসপাতা’লে (সিএমএইচ)-এর হিমাগারে। সেখান থেকে সরাসরি নিয়ে আসা হবে ফেঞ্চুগঞ্জে।

এর আগে তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতা’লে চিকিৎসাধীন অবস্থায় আজ (বৃহস্পতিবার) বেলা ২টা ৪০ মিনিটের সময় শেষ নি:শ্বা’স ত্যাগ করেন তিনি। মৃ’ত্যুকালে স্ত্রী’ ও ১ ছে’লে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।