ভাগ্য বদলাতে লা’শ কা’টা ঘরে কাজ করেন সেলিনা

ম’র্গ বা লা’শ কা’টা ঘরের নাম শুনলে অনেকেই ভ’য়ে আঁ’তকে ওঠেন। কিন্তু এমনই এক ম’র্গে তিন বছর ধ’রে কাজ করছেন সেলিনা বেগম নামে এক নারী। তাও আবার বিনা বেতনে। রাজধানীর শহীদ সোহরাওয়া’র্দী মেডিকেল কলেজে’র ম’র্গের সহকারী হিসেবে কাজ করছেন অ’দম্য সা’হসী এই নারী।

তিন বছর ধ’রে ম’র্গের লা’শ কা’টা ঘরে ডোমের সহকারী হিসেবে কাজ করছেন তিনি। ভাগ্য বদলাতে কাজ করছেন এখানে। কিন্তু ভাগ্য বদলায়নি তার। প্রতিদিন সকাল ১০টায় আসেন ম’র্গে। লা’শ কা’টা থেকে শুরু করে সেলাই, ধোয়া-মোছা সবই করেন সেলিনা।

লা’শ কা’টা ঘরের সেলিনা বেগম ঢাকা পোস্টের স’ঙ্গে নিজে’র জীবন যু’দ্ধের কথা বলেছেন। কীভাবে লা’শ কা’টা ঘরের কাজ নিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, আম’রা চার বোন দুই ভাই। ভাই-বোনের মধ্যে আমি তৃতীয়। অভাবের সংসারে প্রাইমা’রি স্কুলের গণ্ডি পেরোতে পারিনি। ২২ বছর আগে আমা’র বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামীর স’ঙ্গে নানা স’মস্যা চলতে থাকে। স্বামী আমাকে মা’রধ’র নি’র্যাতন করত। বিগত ১০ বছর হলো স্বামী নেই।

তিনি জা’নান, ১২ বছর বয়সী ছেলে সেলিম রেজাকে নিয়ে সাভারে আমিন বাজার এলাকায় থাকি। সোহরাওয়ার্দী মেডিকেলে এলএমএসএস পদে সাড়ে তিন হাজার টাকা মাসিক বেতনে চাকরি করতাম। বেতন যখন সাড়ে আট হাজার টাকা হলো তখন চাকরিটা চলে যায়। কী করব কিছুই বুঝতে পারছিলাম না। এক বছর বাড়িতে ছিলাম। তখন বাবাও মা’রা গেল। পরে ভাবলাম কে আমাকে বসিয়ে বসিয়ে খাওয়াবে! তাই আবারও ঢাকায় চলে এলাম। কী করব, কিছুই বুঝতেছিলাম না।

সেলিনা বেগম জা’নান, ঢাকায় এসে ছোট্ট একটা কাজ শুরু করি। একদিন সোহরাওয়ার্দী হাসপাতালের এক খালা বলল, কিরে তোর চাকরি নেই? আমি বললাম না। এরপর ম’র্গের ডোম ইনচার্জ যতন দাদাকে বলে লা’শ কা’টা ঘরে কাজ নিলাম। শুরু করলাম ম’র্গের লা’শ কা’টা-সেলাই থেকে শুরু করে ধোয়া-মোছার কাজ। তাও কোনও বেতন ছাড়াই। লা’শ কাটলে একশ, দুইশ বা তিনশ টাকা পাই। আবার কোনো দিন টাকা পাই না। খালি হাতে বাসায় চলে যেতে হয়। কাজ থাকলে সারাদিন কাজ ক’রতে হয়। বিকেলে বা সন্ধ্যায় বাসায় ফিরি। পুরুষ বা নারী প’চা গলা সব লা’শের কাজই ক’রতে হয়। সব সময় তো আর ভালো লা’শ আসে না।

তিনি জা’নান, লা’শ কা’টা হলে আমি নিজেই সেলাই করি। নারী লা’শ গোসল করালে কিছু পাই। এই দিয়ে সংসার চলে না। ছেলেটা ছোট, পড়ালেখা করাতে পারিনি। সংসারই চলে না, কীভাবে পড়ালেখা করাব। এখানে আমা’র মতো আরও কয়েকজন আছে, তাদের জীবনও এভাবেই চলছে।

মাসে যদি একটা নির্দিষ্ট বেতন থাকত, তাহলে একটু ভালো হতো। আ’সলে যদি সরকার আমাদের নিয়োগ দিত তাহলে সবচেয়ে ভালো হতো। সব জায়গায় নারীদের পদচারণা আছে। তবে এখানে কেন নারীদের নিয়োগ দেওয়া হবে না। সরকারের কাছে আবেদন করি যেন এখানে নারীদের নিয়োগ দেওয়া হয়। এভাবে সংসার চলে না। সুত্র: ঢাকা পোস্ট