ক্রাইস্ট চার্চে ৭ দিনের হোম কোয়ারেন্টাইন কা’টিয়ে এই মুহুর্তে বাংলাদেশ দল কুইন্সটাউনের বিমানে। ক্রাইস্টচার্চ থেকে কুইন্সটাউনের দূ’রত্ব ৪৮২ কিলোমিটার প্রায়। দীর্ঘ বিমান ভ্রমণ শেষে কাল (১১ মা’র্চ) বাংলাদেশ দল প্রথমবারের অনুশীলনে নামবে একসাথে। ক্রাইস্টচার্চ ছাড়ার আগে স্বা’ভাবিকভাবেই উঠে এলো ২ বছর আগে সেখানের একটি মসজিদে উগ্রপন্থীদের হা’মলা র কথা।
একটুর জন্য প্রা’ণে বেঁ’চে গিয়েছিল বাংলাদেশ দলের খেলোয়াড়েরা। এতবড় একটা ট্র্যাজেডি এখনও কা’টিয়ে উঠতে পারেনি নিউজিল্যান্ড সরকার। বারবার বিভিন্ন আলোচনায় চলে আসে সেদিনের ভ’য়াবহ দুঃস্মৃ’তির কথা।সেই হা’মলা য় মৃ’ত ব্যাক্তিদের জন্য প্রার্থনার কথা বলে তামিম জা’নান, “সত্যিই ক’ঠিন সময় তাদের পরিবারের জন্য যারা তাদের পরিবারের সদস্যদের হারিয়েছেন।
তাদের জন্য এখন আম’রা শুধু প্রার্থনাই ক’রতে পারি। আশা করি আল্লাহ তাদের সবকিছু সহজ করে দিবেন। ওই সময়টা আমাদের জন্যও সহজ ছিল না। ওসব ভুলে সামনে আগাতে চাই। তবুও নিউজিল্যান্ডের নারী প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন যেভাবে তার দেশকে সেই ধা’ক্কা কা’টিয়ে উঠতে সহায়তা করেছে তা নিঃসন্দে’হে প্রশংসার যোগ্য। এছাড়াও বর্তমান নিউজিল্যান্ড যে কোভিড মু’ক্ত দেশের মধ্যে অন্যতম সেরা।
যার প্রধান কারিগর এই জেসিন্ডাই। জেসিন্ডার এমন অতিমানবীয় কাজে’র প্রশংসা ঝরলো বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের কন্ঠে। ক্রিকেটারদের করো’না ভা’ইরাসের ভ্যাকসিনের আওতায় আনায় তামিম প্রসংশা ক’রেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনারও। জেসিন্ডার ভূয়সী প্রশংসা করে তামিম জা’নিয়েছেন, সুযোগ পেলে তার সাথে দেখা ক’রতে এবং তাকে একটা ধন্যবাদ দিতে চান তিনি।
আজ ক্রাইস্টচার্চ ছাড়ার সময় নিউজিল্যান্ডে তামিম বলেন, “সম্ভবত এটি আমা’র চতুর্থ কিংবা পঞ্চম নিউজিল্যান্ড সফর। নিউজিল্যান্ড সবসময়ই সুন্দর একটি দেশ, এখানকার মানুষেরাও। আমা’র অবশ্যই প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করা উচিত। দারুণ কাজ ক’রেছেন। একজন বাংলাদেশী হিসেবেও আমি বিষয়টি নিয়ে গর্বিত। সে দুর্দান্ত। যদি তার সাথে আমা’র ব্য’ক্তিগত ভাবে দেখা করার সুযোগ হয় তবে তাকে আমি একটি ধন্যবাদ দিতে চাই।
