ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্ম’দ সেলিমের স্ত্রী’ গুলশান আরা বেগম মা’রা যাওয়ায় তার বি’রুদ্ধে বিচারিক আ’দালতের দ’ণ্ড বাতিল (অ্যাভেট) করেছেন হাই’কোর্ট। তবে দু’র্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন আ’দালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান মনির জানান, গুলশান আরার নামে ৬৮টি প্লট রয়েছে।এদিকে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, ‘হাজী সেলিমের সম্পত্তি অর্জনের একটি মা’মলায় ১০ বছরের সাজা বহাল থাকলেও তথ্য গো’পনের অ’ভিযোগে বিচারিক (নিম্ন) আ’দালত তিন বছরের সাজায় খালাস দেন। একইসঙ্গে তার স্ত্রী’কে বিচারিক আ’দালতে যে তিন বছরের সাজা দেয়া হয়েছিল সেটি বাতিল করা হয়। তবে দু’র্নীতি করে অর্জন করা সম্পত্তি বাজেয়াপ্ত হবে। আর সেই সম্পত্তি যাবে সরকারের কোষাগারে।’
গত বছরের ২৯ নভেম্বর রাত ১১টা ৪৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতা’লে চিকিৎসাধীন অবস্থায় মা’রা যান গুলশান আরা।তিনি হাজী সেলিমের পারিবারিক প্রতিষ্ঠান ম’দিনা গ্রুপের চেয়ারম্যানের পদে ছিলেন। এছাড়া অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার (বর্তমানে কাউন্সিলর) ছিলেন।
