দুদিনের মধ্যে দুটো ডুপ্লেক্স বাড়ির মালিক থেকে গৃহহীন হয়ে গেলামঃ ন্যান্সি

বাংলাদেশের গানের পাখি বলা হয় ন্যান্সিকে। বরাবরই তিনি আলোচনার শীর্ষে থাকেন। ফের খবরের শিরোনাম হলেন এই তারকা শিল্পী।

নতুন খবর হচ্ছে, নান্সি তাঁর ফেসবুকে লিখছেন, দুদিনের মধ্যে দুটো ডুপ্লেক্স বাড়ির মালিক থেকে গৃহহীন হয়ে গেলাম!

আপাতত সম্বল স্বামীর ঘর, পরে কি হবে, সেটা পরে দেখা যাবে। আর মৃ”ত্যুর পরে মাটির ঘর তো আছেই।

বেশ হালকা লাগছে, যেন কোনো চা’প নেই। মধ্যবিত্ত পরিবারের সম্পদ নামের কদর্য সং’ঘা’ত থেকে আমি মুক্ত।

আমি পৃথিবী ঘুরতে চাই, প্রাণখুলে হাসতে চাই, চিৎকার করে কাঁ’দতে চাই, গান গেয়ে যেতে চাই।

এসবের জন্য যতটুকু অর্থের প্রয়োজন, সেটা আমার আছে, ওতেই চলবে। বাড়ি দুটোর বর্তমান মালিক আমার একমাত্র ছোট ভাই…।