ছে’লের খৎনা করানোর পর ছে’লের সাথে মজার ভঙ্গিতে তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফী বিন মুর্ত্তজা।
গতকাল শনিবার (৬ মা’র্চ) ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ছে’লের খৎনা করানোর পর খু’নসুটির ভঙ্গিতে তোলা ছবিটি পোস্ট করেছেন ম্যাশ। যেখানে দেখা গেছে, সাদা গেঞ্জি ও লুঙ্গি পরে পোজ দিয়েছেন মাশরাফি ও তার ছে’লে সাহিল মুর্ত্তজা।
আর ওই ছবির ক্যাপশনে মাশরাফী লিখেছেন, ‘অনেক কিছু শেখার আছে, আছে অনেক কিছু শেখানোর…। ছবিটা খুবই হাস্যকর কিন্তু ছবিটার ভেতর খুঁজে পেয়েছি নিজেকে, নিজেকে বাবা বলতে গর্বও হচ্ছে কিছুটা, সব বাবাই এমনটা করেন মনে হয়।
সন্তানের কাছে নিজের প্রতিচ্ছবি হতে পারা জীবনের অনেক অনেক বড় অর্জনের থেকে বেশি আনন্দের।জীবনটা শুধু জয় আর অর্জনের জন্য আল্লাহ দেন নাই কখনও কখনও দিয়েছেন উপভোগের জন্যও।ওর স্বাভাবিকতা বাধাগ্রস্ত হওয়ায় সে ভীষণভাবে আপসেট। তাই ওর সাথে ভিন্নভাবে সময় দেওয়ার চেষ্টা মাত্র।
