যে কোন মূল্যে মোদির ঢাকা সফর ঠেকানোর ঘোষণা!

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমন যে কোন মূল্যে ঠেকানোর ঘোষণা দিয়েছে প্রগতিশীল ছাত্র জোট। বুধবার (৩ মার্চ) সন্ধ্যায় প্রগতিশীল ছাত্র জোটের মশাল মি’ছিল পরবর্তী সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে।

সমাবেশে বিপ্লবী ছাত্র যুব আ’ন্দোলনের সভাপতি অনিক বলেন, এই তথাকথিত স্বাধীনতার মাসে গুজরাটের কসাই নরেন্দ্র মোদি বাংলাদেশে আসছে। আমরা বাংলাদেশের জনগণ এবং আমাদের সহযো’দ্ধাদের নিয়ে গুজরাটের ক’সাই, দক্ষিণ এশিয়ার শ’ত্রু মোদিকে ঠেকাব।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি আল কাদেরী জয়, আজ সারাদেশ কা’রাগা’রে প’রিণত হয়েছে। সতেরো কোটি সাধারণ মানুষ এই কা’রাগা’রে ব’ন্দি জীবনযাপন করছে। বাংলাদেশ পুলিশি রাষ্ট্রে প’রিণত হয়েছে। পুলিশি রাষ্ট্র এবং কা’রাগা’র এটি ভা’ঙা ছাড়া এদেশের মানুষের মুক্তি আসবে না।