সিইসিকে একহাত নিলেন রিজভী!

নির্বাচন কমি’শনকে নিয়ে ধারাবাহিকভাবে স’মালোচনা করে আসা নির্বাচন কমি’শনার মাহবুব তালুকদারকে নিয়ে গতকাল প্র’কাশ্যে ক্ষো’ভ ঝাড়েন প্রধান নির্বাচন কমি’শনার কেএম নূরুল হুদা। ‘জাতীয় ভোটার দিবসের’ অনুষ্ঠানে সিইসি তার কড়া স’মালোচনা করেন।

আর বিষয়টি সিইসিকে একহাত নিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সিইসির ন্যূনতম লজ্জা থাকলে মাহবুব তালুকদারের স’মালোচনা ক’রতেন না।

আজ সকালে রাজধানীর মিরপুরে ‘সরকারের হেফাজতে লেখক মুশতাকের মৃ’ত্যু ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বা’তিলের অপচেষ্টার প্রতিবাদে’ একটি বি’ক্ষোভ মিছিল হয়। বিক্ষো’ভ মি’ছিল শেষে বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, মাহবুব তালুকদার ইসির ভাবমূর্তি ক্ষুণ্ন করেননি; বরং সিইসিই নির্বাচন ব্যব’স্থা ধ্বং’স করে দিয়েছেন। তার নেতৃত্বে বাংলাদেশ থেকে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন বিতাড়িত হয়েছে। সিইসির ন্যূনতম লজ্জাবোধ থাকলে তিনি ইসি মাহবুব তালুকদারের সমালোচনা ক’রতেন না।

বরং যদি তার মধ্যে ন্যূনতম বিবেকবোধ থাকত, তা হলে নিজে’র অপ’ক’র্মে’র জন্য অনুশোচনা ক’রতেন। দেশের গণতন্ত্রের ধ্বং’সের জন্য দায়ী এই সিইসি।ক’র্মসূচিতে মহানগর উত্তরের যুগ্ম সম্পাদক এজিএম শামসুল হক, দপ্তর সম্পাদক এবিএম আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।