মুহুর্মুহু টিয়ারশেলে প্রেসক্লাব এলাকা রণক্ষে’ত্র!

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের সঙ্গে ছাত্রদলকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার সকাল ১১টার দিকে প্রেসক্লাবের সামনে এই ঘটনা ঘটে। এসময় পুলিষের মু’র্হুমুহু টি’য়ারশে’লে র’ণক্ষে’ত্রে প’রিনত হয় পুরো প্রেসক্লাব এলাকা। এসময় ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মীও পুলিশকে লক্ষ্য করে ই’টপা’টকেল ছু’ড়তে থাকে।

দুপক্ষের আ’ক্রম’ণ-পা’ল্টা আ’ক্রম’ণে র’ক্তক্ষ’য়ী সং’ঘ’র্ষে প’রিণত হয়েছে প্রেসক্লাব প্রাঙ্গণ। এদিন বেলা ১১টায় পূর্বঘোষিত ছাত্রদলের প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই সংগঠনটির নেতাকর্মীরা দলে দলে প্রেসক্লাবে জড়ো হতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ঢল নামে প্রেসক্লাব ও এর আশপাশের এলাকায়।

অন্যদিকে ছাত্রদলের প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই প্রেসক্লাব ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেয়। যেকোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তারা সতর্ক অবস্থানে নেয়। এ প্রতিবেদন লিখা পর্যন্ত পুলিশ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সং’ঘ’র্ষ চলছে। সংঘ’র্ষে কোন পক্ষের কতজন আ’হ’ত হয়েছে, তাৎক্ষণিকভাবে তা এখনও জানা যায়নি।