করোনারোধে স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট কিছু মসজিদে পবিত্র রমজান মাসে তারাবিহ নামাজের অনুমোদন দিয়েছে মিসর। আজ শনিবার মিসরের মসজিদ বিষয়ক সচিব নুহ ইসাবি সূত্রেমিসরের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ তথ্য এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মিসরের যে সব মসজিদে জুমার নামাজ আদায়ের অনুমোদন আছে তাতে করোনারোধে কঠোর স্বাস্থ্যবিধি মেনে রমজান মাসে তারাবি নামাজ অনুষ্ঠিত হতে পারবে। তবে সবাইকে নিজ ঘর-বাড়িতে তারাবিহ নামাজ আদায়ের অনুরোধ করা হয়। ইসাবি জানান, আগামী এপ্রিল মাস থেকে পবিত্র রমজান মাস শুরু হবে।
এ সময় ইফতারে আয়োজন ও মসজিদে ইতিকাফের ব্যবস্থা করা যাবে না। মসজিদ ও কমিউনিটি সেন্টারের বিভিন্ন আয়োজন আগের মতো স্থগিত থাকবে। গত বছর মার্চ থেকে বৈশ্বিক মহামারির প্রাদুর্ভাবের পর মিসরে তারাবি নামাজসহ মসজিদ ভিত্তিক সব ধরনের কার্যক্রম স্থাগিত করা হয়।
