সিরিয়ায় বেশ কিছু সামরিক স্থাপনায় বিমান হা’ম’লা চা’লিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমতি নিয়ে এ হা’ম’লা চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন বাহিনী। খবর রয়টার্সের। যুক্তরাষ্ট্রের দাবি, সিরিয়ার স্থাপনাগুলো ইরান-সমর্থিত সশ’স্ত্র গোষ্ঠীগুলো ব্য’বহার করত।
সম্প্রতি ইরাকে মার্কিনিদের লক্ষ্য করে র’কে’ট হা’ম’লার জ’বাবে এই বিমান হা’ম’লা চা’লানো হয়েছে বলে দাবি করেছে পেন্টাগন। মার্কিন মুখপাত্র জন কিরবি এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশে রাতে পূর্ব সিরিয়ায় ইরান-সমর্থিত সশ’স্ত্র গোষ্ঠীর স্থাপনায় বিমান হা’ম’লা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সা’ম’রিক বাহিনী।
তিনি বলেছেন, ইরাকে মার্কিন ও জোট কর্মকর্তাদের ওপর সাম্প্রতিক হা’ম’লা এবং ওই কর্মকর্তাদের বি’রুদ্ধে ক্রমাগত হুম’কির জবাবে এই হা’ম’লার অনুমো’দন দেওয়া হয়েছে। কিরবি জানিয়েছেন, মার্কিন বাহিনী হামলা চালিয়ে কাতায়্যিব হিজবুল্লাহ (কেএইচ) ও কাতায়্যিব সাইয়্যিদ আল-শুহাদার (কেএসএস) মতো ইরান-সমর্থিত সশ’স্ত্র গোষ্ঠীগুলোর ব্য’বহৃত বেশ কয়েকটি স্থাপনা ধ্বং’স করে দি’য়েছে।
তবে হা’ম’লায় কেউ হ’তাহ’ত হয়েছে কি না তা এখনও নিশ্চিত নয়। যুক্তরাষ্ট্রের এই হা’ম’লার প্রায় দু’সপ্তাহ আগে ইরাকের এরবিল বিমানবন্দরের ভেতরে সামরিক জোটের প্রধান ঘাঁ’টিতে র’কে’ট হা’ম’লা হ’য়েছিল। এতে এক বিদেশি বেসা’মরিক ঠিকাদার নি’হ’ত এবং এক মা’র্কিন সেনাসহ অন্তত নয়জন আ’হ’ত হন।
আওলিয়া আল-দাম নামে একটি গোপন সংগঠন গত ১৫ ফেব্রুয়ারির ওই হা’ম’লার দায় স্বীকার করে এবং ইরাকে মার্কিন বাহিনীর ওপর হা’ম’লা অ’ব্যাহত রাখার হুম’কি দেয়। এর কয়েক দিন যেতে না যেতেই বাগদাদের উত্তরাঞ্চলে মার্কিন বাহিনীর আরেকটি ঘাঁটিতে আ’বারও হা’ম’লা হয়।
এতে অন্তত একজন ঠিকাদার আ’হ’ত হয়েছিলেন। এছাড়া গত সোমবার বাগদাদের গ্রিন জোনেও র’কেট হা’ম’লা হ’য়েছে। ওই এলাকায় যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের দূতাবাস রয়েছে। পশ্চিমাদের দাবি, অল্প পরিচিত গোষ্ঠীগুলো মাঝে মধ্যে হা’ম’লার দায় স্বীকার করলেও সেগুলো মূলত পরিচালিত হয় কাতায়্যিব হিজবুল্লাহর যোগসাজশে।
তারা এমনটি করে যেন, মার্কিন বাহিনীর ক্ষতি করার দায় ইরান-সমর্থিত গোষ্ঠীর কাঁধে না বর্তায়। পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে, সামরিক জোটের শরিকদের সঙ্গে পরামর্শক্রমেই সিরিয়ায় বৃহস্পতিবারের হা’ম’লা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
