বিয়ের দিনে বর কনেকে নিয়ে নানারকম ব্যস্ততা থাকে সবার। সবাই চান দিনটিকে স্মরণীয় করে রাখতে। তবে এমন এক বিয়ের আয়োজন হয়েছে ভারতের উত্তরপ্রদেশে যেখানে অন্যকে র’’ক্ত দিয়ে দিনটিকে স্মরণীয় করে রেখেছেন বর-কনে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, বিয়ের দিন এক নব দ’ম্পতি প্রশংসনীয় এক কাজ করেছেন। তারা একসঙ্গে হাসপাতালে ছুটেছেন র’’ক্ত দিয়ে এক কিশোরীর জীবন বাঁচাতে।
ঘটনার বর্ণনা দিয়ে উত্তরপ্রদেশের পুলিশ কর্মকর্তা আশীষ মিশ্র টুইটারে একটি পোস্ট শেয়ার করেছেন। তাতে লিখেছেন ‘পুলিশ মিত্র’ সংগঠনের মাধ্যমে কীভাবে এক নব দ’ম্পতি এক কিশোরীকে বাঁচিয়েছেন।
পুলিশের ওই কর্মকর্তা লিখেছেন, ভারত আসলেই দারুণ একটি দেশ। বিষয়টি ব্যাখ্যা করে তিনি আরো লিখেছেন, এক কিশোরীর র’’ক্তের ছিল, কিন্তু কাউকে পাওয়া যাচ্ছিল না। ‘পুলিশ মিত্র’ সংগঠনের মাধ্যমে বিষয়টি জানার পর নিজেদের বিয়ের দিন হওয়া সত্ত্বেও ওই নবদ’ম্পতি এগিয়ে আসেন এবং মেয়েটিকে র’’ক্ত দিয়ে বাঁচান।
নবদম্পতির এই কাজ এরই মধ্যে সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। অনেকেই ওই দম্পতির প্রশংসা করেছেন এবং তাদেরকে অভিনন্দন জানিয়েছেন। ২০১৭ সাল থেকে পুলিশ মিত্র’ সংগঠনটি মু’মূ’র্ষু’দের জন্য প্রয়োজনীয় র’’ক্ত সংগ্রহের কাজ করছে।
