হবু বউকে শরী’রের ভিডিও পাঠিয়ে ফাঁসলেন যুবক

কয়েকদিন পরেই বসার কথা ছিলো বিয়ের পিঁড়িতে। কিন্তু তা না হয়ে বাঁধলো বড় বিপত্তি। হবু বউয়ের আবদার রাখতে ভিডিও কলে ‘শ’রীর’ দেখাতে গিয়ে ফাঁ’সলেন সম্বিত নামের এক যুবক। একে একে খোঁয়ালেন সম্মান ও সম্পদ।

ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরুতে। জীবন সাথী নামের একটি ম্যাটট্রিমোনিয়াল সাইটে (বৈবাহিক সাইট) প্রোফাইল তৈরি করেছিলেন সম্বিত। সেখানেই পরিচয় শ্রেয়ার নামের এক মেয়ের সাথে। একটা সময় পরে তারা দেখা করতে শুরু করেন। নিজেদের মাঝে বোঝা-পড়া ভালো হওয়ায় একসাথে থাকারও স্বপ্ন দেখা শুরু করেছিলেন তারা। তবে গোলমাল বাঁধে নগ্ন ভিডিও দেয়ার পরে।

সম্বিত জানায়, গত ৭ ফেব্রুয়ারি শ্রেয়া তাকে ফোন করে বলেন, যেহেতু তারা বিয়ে করতে চলছেন, তাই সম্বিতকে ভিডিও কলে শরী’রের সব অঙ্গপ্রত্যঙ্গ দেখাতে হবে। সেসময় শ্রেয়াও নিজের ভিডিও পাঠাবে বলে আশ্বাস দেয় সম্বিতকে। তার বিশ্বাস বাড়ানোর জন্য একটি মেয়ের নগ্ন ছবিও পাঠায় তাকে।

ওই যুবক বলেন, ছবি দেখে আমি রাজি হই এবং শ্রেয়াকে একটি ভিডিও পাঠাই। এরপরে সে আমাকে কল করে প্রথমে এক লক্ষ টাকা দাবি করেন। টাকা না দিলে সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করার হুমকি দেয়। পরে সেসময় পাঁচ হাজার টাকা এবং পরে আরো ১০ হাজার টাকা ফোন পে করি। তবে এরপরে বারবার বিভিন্ন নাম্বার থেকে টাকা চেয়ে কল করতে থাকে শ্রেয়া।

একপর্যায়ে ব্লাকমেলে অতিষ্ঠ হয়ে পুলিশের শরণাপন্ন হন সম্বিত। প্রতারণার অভিযোগে মামলা দায়ের করে শ্রেয়ার বিরুদ্ধে। ইতিমধ্যেই পুলিশ ফোন নম্বর ট্রেস করে জানতে পেরেছে মেয়েটি হাওড়ার বাসিন্দা। তার বিরুদ্ধে খোঁজ করছে পুলিশ।