আর শোনা যাবে না কাবিলার কণ্ঠস্বর!

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অ’ভিনেতা কাবিলা। তার প্রকৃত নাম নজরুল ইস’লাম শামীম। এ কৌতুক ও খল অ’ভিনেতা সুখ্যাতি পেয়েছেন চলচ্চিত্রে বরিশালের আঞ্চলিক ভাষায় সংলাপ বলে।

তবে কিছু দিন কণ্ঠ শোনা যাবে না কাবিলার। তার কণ্ঠে শোনা যাবে না বরিশালের আঞ্চলিক ভাষায় মজার মজার কথা। অবশ্য এ অবস্থা থাকবে সাময়িক।কাবিলা দীর্ঘ দিন ধ’রে কণ্ঠনালির স’মস্যায় ভু’গছেন । তার কণ্ঠনালিতে একটি অ’পারেশন হয়েছে। যে কারণে চিকি’ৎসকের পরাম’র্শ খুব বেশি জ’রুরি না হলে তিনি এখন কথা বলতে পারবেন না। তবে ছয় মাস থেকে এক বছর পর কাবিলা আবার স্বা’ভাবিকভাবে কথা বলতে পারবেন।

এ অব’স্থায় বর্তমানে কোনো সিনেমা’র ডাবিং করছেন না কাবিলা। এখন তার অ’ভিনীত চরিত্রে কণ্ঠ দিয়ে দিচ্ছেন অন্য একজন। স’ম্প্রতি কাবিলা অ’ভিনীত ‘ইনোসেন্ট লাভ’- ছবির ডাবিং করছেন অন্য এক ব্য’ক্তি। রাইজিংবিডিকে এমনটাই জা’নিয়েছেন সিনেমা’র পরিচালক রানা।

এদিকে কাবিলার ছোটভাই আল-আমিন রোববার জা’নিয়েছেন, তিনি তার ভাইয়ের হয়ে ছবিতে কণ্ঠ দিচ্ছেন। এর আগে অন্য একজন কণ্ঠ দিলেও এখন থেকে তিনিই তা করবেন।আল-আমিন বলেন, তাদের বাড়ি বরিশাল। আর ওই অঞ্চলের বাসিন্দা ছাড়া অন্য এলাকার কারও পক্ষে যথাযথভাবে বরিশালের ভাষায় কথা বলতে বা ফুটিয়ে তুলতে স’মস্যা হয়। তাই ভাই যতদিন সু’স্থ না হয় ততদিন তিনি তার হয়ে কণ্ঠ দিয়ে যাবেন।

কাবিলা ১৯৮৮ সালে ‘যন্ত্র’ণা’ চলচ্চিত্রের মাধ্যমে অ’ভিনয় জীবন শুরু করেন। প্রথম দিকে তিনি নেতিবাচক চরিত্রে অ’ভিনয় করে জনপ্রিয়তা অর্জন করলেও পরবর্তীতে কমেডিয়ান হিসেবে আরও বেশী জনপ্রিয় হয়ে ওঠেন।

এক টাকার বউ, সবার উপরে তুমি, এবাদত, আমা’র প্রা’ণের প্রিয়া, জ’ন্ম তোমা’র জন্য, আমাদের ছোট সাহেব, তুমি আমা’র প্রে’ম, বাবা আমা’র বাবা, তুমি স্বপ্ন তুমি সাধনা, তোমাকে বউ বানাবো, প্রে’মিক নাম্বার ওয়ান, ফুল অ্যান্ড ফাইনালসহ অনেক সিনেমায় অ’ভিনয় ক’রেছেন এ অ’ভিনেতা।

কাবিলা ‘অন্ধকার’ চলচ্চিত্রে অ’ভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব-অ’ভিনেতা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এ ছাড়া ভালোবাসা আজকাল সিনেমা’র জন্য ২০১৩ সালে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির পুরস্কার লাভ করেন তিনি।