ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) নতুন মৌসুম সামনেই। করো’না র কারণে গত বছর দুবাইয়ে আইপিএল অনুষ্ঠিত হলেও এবার দেশের মাটিতেই হবে আয়োজন। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে আইপিএলের মিনি নিলাম। এবারের নিলামে আটজন নতুন ক্রিকেটারকে দলে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
নিলামের টেবিলে কেকেআরের পক্ষে ছিলেন শাহরুখ পুত্র আরিয়ান এবং জুহি চাওলার মেয়ে জাহ্নবী। নিজে’র টুইটারে সে ছবি শেয়ার ক’রেছেন জুহি চাওলা নিজেই।চলুন দেখে নেওয়া যাক মিনি নিলামে যাদের দলে টেনেছে কলকাতা নাইট রাইডার্স-
সাকিব আল হাসান: ৩ কোটি ২০ লাখ রুপিতে এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে কেকেআর। এর আগেও সাকিব দুই মৌসুম এ দলে খেলেছেন।
হারভাজন সিং: ২ কোটি ভারতীয় রুপিতে হারভাজন সিংকে দলে নিয়েছে কেকেআর। প্রথম দ’ফায় অবিক্রিত ছিলেন হারভাজন। পরে তাকে টেনেছে কেকেআর।
বেন কাটিং: ৭৫ লাখ রুপিতে এই অলরাউন্ডারকে দলে পেয়েছে কলকাতা নাইট রাইডার্স।
ক’রুণ নায়ার ও পবন নেগি: ভারতীয় এ দুই ক্রিকেটারকে দলে পেতে কলকাতা নাইট রাইডার্সকে গুনতে হয়েছে আ’লাদা করে ৫০ লাখ রুপি।
শেলডন জ্যাকসন, ভেঙ্কটেশ আইয়ার, বৈভব আরোরা: প্রত্যেককে আ’লাদা ভাবে ২০ লাখ রুপি দরে এই তিন খেলোয়াড়কে দলে পেয়েছে শাহরুখ খানের দল। তিনজনের জন্য মোট ব্যায় হবে ৬০ লাখ রুপি।
এছাড়া গ্লেন ম্যাক্সওয়েল, ড্যান ক্রিশ্চানদের দলে নেওয়ার চেষ্টা করলেও তাতে সফল হয়নি কেকেআর। জা’না গেছে, এবার আইপিএলের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ভিভো।
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের আসরকে সামনে রেখে নিলামের আগে কলকাতা নাইট রাইডার্স পাঁচজন ক্রিকেটারকে রিলিজ করে দিয়েছে। আর আগের ১৭ জনকে স্কোয়াডে ধ’রে রেখেছে।
আর ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগানকে ২০২১ আইপিএলের অধিনায়ক হিসেবে ঘো’ষণা করেছে কলকাতা নাইট রাইডার্স। এক টুইট বার্তায় বিষয়টি নি’শ্চিত করেছে কেকেআর ক’র্তৃপক্ষ।
চুড়ান্ত স্কোয়াডঃ রিটেইন ক্রিকেটার: দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, কমলেশ নাগরকোটি, কুলদীপ যাদব, লকি ফার্গুসন, নীতিশ রানা, প্রসিদ্ধ কৃষ্ণ, রিংকু সিং, সন্দীপ ওয়ারিয়র, শিভাম মাভি, শুভমান গিল, সুনীল নারিন, ইয়ন মরগান (সি), প্যাট কামিন্স, রাহুল ত্রিপাঠি, বরুণ চক্রবর্তী।
নিলাম থেকে-সাকিব আল হাসান, শেলডন জ্যাকসন, ভাইভাব আরোরা, করুন নায়ার, হরভজন সিং, ভেঙ্কাতেস আইয়ার, পবন নেগী, বেন কাটিং, টিম সেইফার্ট।
