ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের নিলাম বসেছে আজ। চেন্নাইয়ে বাংলাদেশ সময় বিকেল বিকেল সাড়ে ৩ টায় শুরু হয়েছে জমজমাট প্লেয়ার ড্রাফট। করোনার কারণে ২০২০ আইপিএলে অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। তবে এবার সব ঠিক থাকলে এপ্রিলে ভারতের মাটিতেই হবে আইপিএল।
তার আগে চেন্নাইয়ের একটি পাঁচতারা হোটেলে বসেছে ২০২১ আইপিএল নিলামের আসরে। নিলামে দ্বিতীয় স্লট থেকে সাকিবকে দলে নিয়েছে তার আগের দল কলকাতা নাইট রাইডার্স। কিংস ইলেভেন পাঞ্জাবের সাথে বিট করে সাকিবে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড ৩.২০ কোটিতে সাকিবকে নেয় কলকাতা। সাকিবকে দলে ভিড়িয়ে কলকাতার ফেসবুক পেইজে রসিকতা করে লিখেছেন আমাদের ময়না ঘরে ফিরে আসছে।
আরও পড়ুন: করোনার টিকা নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে টিকা গ্রহণ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি টিকা গ্রহণ করেন।
টিকা গ্রহণের পর প্রতিমন্ত্রী বেশ সুস্থ আছেন। কোনো ধরণের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। টিকাগ্রহণ শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, এত জনগোষ্ঠীর মধ্যে টিকা প্রদান কার্যক্রম এবং মানুষের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনায় এটিই প্রমাণিত হয়, সকল অপপ্রচারকে পেছনে ফেলে প্রধানমন্ত্রীর সময়োচিত সিদ্ধান্ত নিয়ে দেশের মানুষকে সুরক্ষা দেয়ার যে পদক্ষেপ গ্রহণ করেছেন সেটি অত্যন্ত সফল।
প্রতিমন্ত্রী আরও বলেন, দক্ষ ও প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে সারা দেশে ভ্যাকসিন প্রদান কার্যক্রম অত্যন্ত সফলভাবে পরিচালিত হচ্ছে। বীর মুক্তিযোদ্ধা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জরুরি সেবাদানকারীদের অগ্রাধিকার দিয়ে প্রথম ধাপেই টিকা দেয়া হচ্ছে। বিভ্রান্তি ও অপপ্রচারে কান না দিয়ে তিনি দেশবাসীকে করোনা টিকা নেয়ার আহ্বান জানান।
