৫ টাকায় পে’টভরে দুপুরের খাবার !

মাত্র ৫ টাকায় খাবার নি’শ্চিত ক’রতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটি প্রকল্প চালু করলেন। সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে মুখ্যমন্ত্রীর কার্যালয় নবান্নে ভার্চুয়ালি এ প্রকল্পের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকল্পে খুশি সাধারণ মানুষ। যদিও ভোটের মুখে এই প্রকল্পের সূচনা নিয়ে বিরো’ধীরা তুলছেন নানা প্রশ্ন।

পশ্চিমবঙ্গের বিরো’ধীরা যত যাই বলুন না কেন, এই ধ’রণের একটি উদ্যো’গ যে সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য দারুণ সৌভাগ্যের সেটা আর বলার অপেক্ষা রাখে না। এখন থেকে পশ্চিমবঙ্গে দুপুরে মাত্র ৫টায় ডাল-ভাত-ডিম-সবজির মতো খাবার মিলবে রাস্তায়। সেটাও সরকারি ব্যব’স্থাপনায়।

মমতা প্রশা’সন সোমবার থেকেই পরীক্ষামূলক এই প্রকল্প চালু করেছে। কলকাতা পৌরসভা এলাকা ছাড়াও ধীরে ধীরে রাজ্যের সব জে’লা শহর ও গ্রামাঞ্চলেও পৌঁছে যাবে তৃণমূল সরকারের এই সুবিধা।

মমতা বন্দ্যোপাধ্যায় জা’নিয়েছেন, প্রতি প্লেট খাবারের জন্য রাজ্য সরকার ভত’র্কি দিচ্ছে ১৫টাকা। রাজ্যের খেটে খাওয়া সাধারণ মানুষ, বিশেষ করে যারা গ্রাম থেকে শহরে আসেন কাজে’র জন্য তাদের দুপুরের খাবার খেতে দিনের রোজগারের অনেকটাই খরচা হয়ে যেত; তাদের কথা ভেবেই সরকারের এই প্রকল্প।

প্রতিদিন দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ক্যাম্প করে বিক্রি করা হবে খাবার। তবে ভোটের আগে এই ভত’র্কি প্রকল্প নিয়ে বিরো’ধীরা অনেকেই তুলতে শুরু ক’রেছেন প্রশ্নও।