মর্মান্তিক যাত্রীবাহী বাস দু’র্ঘটনায় নি’হত ৩৭

ভারতের মধ্য প্রদেশে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ৩৭ নি’হ’ত হয়েছেন। নিহতদের মধ্যে ১৬ জনই নারী। এছাড়া এতে আ’হ’ত হয়েছেন আরো অনেকে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাজ্যের সিধি অঞ্চলে স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খালে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।

বাসটিতে ৬০ জন আরোহী ছিলেন। এখন পর্যন্ত সাত নকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে জরুরি সহায়তাকারী দলের সদস্যরা। রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এ ঘটনায় শোক প্রকাশ করে হতাহতদের পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুন: বড় জয়ে সিরিজে ফিরলো ভারত চেন্নাইয়ে সিরিজের দ্বিতীয় টেস্টে জো রুটদের ৩১৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে ফিরলো কোহলিবাহিনী। রানের হিসেবে যা ভারতের পঞ্চম সর্বোচ্চ জয়। দুর্দান্ত এই জয়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে হারের শোধ নিলেন রবি শাস্ত্রীর শিষ্যরা।

দলের এই জয়ে দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত বোলিং করেছেন আক্সার প্যাটেল। ষষ্ঠ ভারতীয় স্পিনার হিসেবে অভিষেক টেস্টে পাঁচ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন তিনি। চেন্নাইয়ে দ্বিতীয় এই টেস্টে টস জিতে শুরুতে ব্যাটিং করে ৩২৯ রানের ভালো সংগ্রহ পায় ভারত। দলের হয়ে ওপেনার রোহিত শর্মা ১৬১ রানের ইনিংস খেলেন।

এছাড়া সহ-অধিনায়ক আজিঙ্কা রাহানে ও উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্ত পান ফিফটির দেখা। জবাব দিতে নেমে মাত্র ১৩৪ রানে অলআউট হয় সফরকারী ইংল্যান্ড। প্রথম ইনিংস থেকে ভারত লিড নেয় ১৯৫ রানের। দ্বিতীয় ইনিংসে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। মিডল অর্ডারে অধিনায়ক কোহলি খেলেন ৬২ রানের ইনিংস।