বিশাল স্ট্যাটাসে ভীষণ ক্ষোভ ফারিয়ার

অভিনেত্রী শবনম ফারিয়া ও হারুনুর রশীদ অপুর বিচ্ছেদ হয়েছে বেশ কয়েক মাস আগে। কিন্তু তাদের বিচ্ছেদের ব্যাপারে নেটিজেনদের জানার আগ্রহ কমেনি। তাইতো সে প্রশ্নের উত্তর জানতে সবাই তার এবং অপুর বিভিন্ন পোস্টে কমেন্ট করে বসেন, অনেক আবার কটু কথাও বলেন তাদের জড়িয়ে। তাদের এমন অশালীন মন্তব্যের বিপরীতে রাগান্বিত হয়ে শুক্রবার ক্ষোভ প্রকাশ করেছেন ফেসবুকে।

ফেসবুক স্ট্যাটাসে ফারিয়া লিখেছেন, ‘অপুর কমেন্ট সেকশনে মানুষের কমেন্ট পড়ে আমি নির্বাক তাকিয়ে থাকি! অপুর প্রতি মন থেকে আমার কৃতজ্ঞতা তাঁর এই সহনশীলতার জন্য। তাঁর এই ধৈর্যের জন্য তাঁর প্রতি আমার সম্মান অনেক বেড়ে গেল।’ তবে স্ট্যাটাসের আরেক অংশে মন্তব্যকারীদের ওপর ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেছেন, ‘ভাই, আমাদের বিবাহবিচ্ছেদ কেন হয়েছে, আপনি জেনে কী করবেন? আমরা যদি আলাদা হয়ে ভালো থাকি, আপনার কি কোনো সমস্যা হচ্ছে? নাকি গিফট পাঠাবেন কোনো? আর যদি খারাপও থাকি, আপনি কি আজ রাতে না খেয়ে থাকবেন?’

তিনি আরও লিখেছেন, ‘তিন মাসও হয়নি একটা মানুষ বিচ্ছেদের মতো একটা বিষয়ের মধ্য দিয়ে গেছে। কেন তাঁকে অপ্রয়োজনীয় কমেন্ট করে হ্যারাস করা হচ্ছে? কেমন ফান এটি? অন্যের কষ্ট দেখে একটা মানুষের কীভাবে আনন্দ লাগতে পারে। এটা তো

স্ট্যাটাসের আরেক অংশে মন খারাপের কথা জানিয়ে তিনি লিখেছেন, ‘বিশ্বাস করেন, বিবাহবিচ্ছেদের চেয়ে কষ্টের কিছু একটা মানুষের জীবনে ঘটতে পারে না! প্রিয় মানুষের মৃত্যু অনেক কষ্টের, কিন্তু জীবিত প্রিয় মানুষের থেকে বিচ্ছেদ কত কষ্টের, এর মধ্য দিয়ে যে না যায়, সে বুঝবে না।’

তিনি আরও লিখেছেন, ‘দয়া করে এবার ক্ষমা করেন। আমরা আলাদা হয়ে ভালো আছি। আমাদের ভালো থাকতে দেন। আমাদের নিয়ে আপনাদের চিন্তিত হতে হবে না! চিন্তিত হওয়ার জন্য আমাদের পরিবার, আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধব আছে। আপনারা নিজের চরিত্র, পরিবার এবং সংসারের দিকে মন দেন, যাতে আপনাদের সংসার টিকে যায়।’