সুমনের সঙ্গে পরকীয়া, যেভাবে ধরা খেলেন নুসরাত

ব্যবসায়ী পাত্র নিখিল জৈনকে বিয়ে করে দাম্পত্য জীবন বেশ ভালোই কাটছিল টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের এমপি নুসরাত জাহানের। কিন্তু হঠাৎই নিখিল-নুসরাতের সম্পর্কে ভাঙনের সুর উঠে। আর সেখানে মধ্যবর্তী চরিত্র হয়ে আসেন টলিগঞ্জের আরেক অভিনেতা যশ দাশগুপ্ত।

টলিপাড়ায় কান পাতলেই কদিন আগে শোনা যেতো, ঘরে স্বামী রেখে গোপনে যশকে সময় দিচ্ছেন নুসরাত। তাদেরকে ঘনিষ্ঠভাবেও দেখা গেছে। নুসরাতের পরকীয়া নিয়েও কানাঘুষা চলে। আর সেই সূত্র ধরেই নিখিল ও নুসরাতের সংসার ভাঙতে বলে খবর বেরোয় ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে।

এবার রিয়েল লাইফে না হলেও রিলের লাইফে পরকীয়া ও এর জেরে নানা টানাপোড়েন নিয়েই ধরা দিচ্ছেন নুসরাত।

মূলত জনপ্রিয় কথাসাহিত্যিক বুদ্ধদেব গুহর দুটি ছোট গল্প- ‘বাবা হওয়া’এবং ‘স্বামী হওয়া’ অবলম্বনে তৈরি ডিকশনারির হাত ধরে এবার ফের এক সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন নুসরাত জাহান এবং আবীর চট্টোপাধ্যায়। পরিচালক ব্রাত্য বসুর এ ছবিতে নুসরাত ও আবীরের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, থাকছেন কলকাতার অভিনেতা পরমব্রত চ্যাটার্জিও।

সেই ছবিতেই বুদ্ধদেব গুহর দুটি গল্পকে মিলিয়ে দিয়ে কাটাছেঁড়ার রসায়ন জমিয়ে তুলেছেন পরিচালক।

ছবির গল্পে অশোকের ভূমিকায় আবীর ও স্মিতা সান্যালের ভূমিকায় দেখা যাবে নুসরাতকে। স্মিতার প্রেমিকের ভূমিকায় থাকছেন অর্ণ মুখার্জিকে। পর্দায় তিনি নুসরাতের দেবর ও মোশাররফ করিমের ছেলের ভূমিকায় অভিনয় করছেন।

মোশাররফ পেশায় ব্যবসায়ী। নিজে সেভাবে পড়াশোনা না করতে পারলেও ছেলেকে পড়াশোনা করাতে চান। তাই কলকাতা থেকে ছেলেকে পুরুলিয়ায় পাঠান পড়াশোনার জন্য। কলকাতা থেকে পুরুলিয়া গিয়েই অশোক ও স্মিতার সংসারে ঢুকে পড়েন সুমন।

ধীরে ধীরে জমে উঠে প্রেম। দুজন আরও কাছে আসতে থাকে। বৌদি স্মিতার সঙ্গে সুমনের সম্পর্কের সূত্রপাত হয় বলে বিভিন্ন ছবি উঠে আসে ‘ডিকশনারি’র ট্রেলারে। অশোক সান্যাল এবং স্মিতার সংসারে সুমনের প্রবেশ এবং তার সঙ্গে বৌদির পরকীয়া সম্পর্কের বিভিন্ন টানাপোড়েন এবং জটিলতাকে তুলে ধরা হয়েছে এই ট্রেলারে। আজ ১২ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সূত্র : ব্রেকিংনিউজ