ফিনফিনে শাড়ি-ব্লাউজে কোমর দোলালেন অঙ্কিতা, মুহূর্তেই ভাইরাল ভিডিও

প্রয়াত সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। তিনি সোশ‍্যাল মিডিয়াতে বেশ সক্রিয় থাকেন। পুরনো স্মৃতিকে পেছনে ফেলে এখন বর্তমানকে নিয়ে ব‍্যস্ত অঙ্কিতা। কেরিয়ারের পাশাপাশি বর্তমান প্রেমিক ভিকির সঙ্গেও চুটিয়ে প্রেম করছেন তিনি।

সম্প্রতি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন অঙ্কিতা। মাধুরী দীক্ষিতের সুপারহিট গান ‘ধাক ধাক কারনে লাগা’র তালে নাচতে দেখা গিয়েছে তাকে। হলুদ পাতলা শিফনের শাড়ি ও সাদা স্লিভলেস ব্লাউজ পরে গানের তালে কোমর দোলাতে দেখা গিয়েছে অঙ্কিতাকে। ভিডিওটি শেয়ার করা মাত্রই ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়। তবে সুশান্ত অনুরাগীদের কটাক্ষ থেকে রেহাই পাননি তিনি।

এর আগে নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে অনুরাগীদের সঙ্গে একটি লাইভ চ‍্যাটের আয়োজন করেছিলেন অঙ্কিতা। সেখানে তার ব‍্যক্তিগত থেকে পেশাগত জীবন সম্পর্কে নানা কথা বলতে দেখা যায় তাকে। উঠে আসে প্রয়াত সুশান্তের কথাও। কথায় কথায় প্রাক্তনের সঙ্গে কাটানো সবথেকে সুন্দর মুহূর্তের কথা বলেন অঙ্কিতা।

সেই মুহূর্ত কি? অনুরাগীদের প্রশ্নে সোশ‍্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন অঙ্কিতা। সেখানে দেখা যায় প্রয়াত সুশান্ত ভিডিও কল করছেন তাকে। অভিনেত্রী জানান, সেই সময় ধোনির বায়োপিকের শুটিং করছিলেন সুশান্ত। এটা প্রয়াত অভিনেতার সঙ্গে তার কাটানো সবথেকে খুশির মুহূর্তগুলোর মধ‍্যে অন‍্যতম বলে জানান অঙ্কিতা।

সুশান্ত অনুরাগীদের তিনি অনুরোধ করেন, প্রয়াত অভিনেতাকে ভালোবেসে যেতে। তাকে স্মৃতিতে রাখতে। সুশান্তের পরিবারের জন‍্য প্রার্থনাও করতে বলেন অঙ্কিতা। পাশাপাশি সুশান্তের সঙ্গে নাচের একটি ছবিও শেয়ার করেন তিনি।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন