সৌদি আরবের আভা বিমানবন্দরে হুথি বিদ্রো’হীরা বি’স্ফো’রক ড্রোন দিয়ে হা’মলা চালিয়েছে। এতে একটি যাত্রীবাহী বেসামরিক বিমানে আগুন ধরে যায়। তবে হা’মলায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
বুধবার (১০ ফেব্রুয়ারি) সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন আল-একবারিয়া দেশটির সামরিক জোটের বক্তব্য তুলে ধরে জানিয়েছে, সৌদির আভা আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি মিলিশিয়ারা হা’মলা চালিয়েছে।
সৌদির রাষ্ট্রীয় টেলিভিশনটি আরও জানিয়েছে, হা’মলার ঘটনায় একটি বেসামরিক প্লেনে আগুন লেগেছে, তবে এখন তা নিয়ন্ত্রণে আনা হয়েছে।
এদিকে হা’মলার দায় স্বীকার করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রো’হীরা। হুথিদের মুখপাত্র ইয়েহিয়া সারেই এ বিষয়ে জানিয়েছেন, তারা চারটি বি’স্ফো’রকযুক্ত ড্রোনের মাধ্যমে হা’মলা চালিয়েছে সৌদির বিমানবন্দরে।
