কুমিল্লা জে’লার লাকসাম উপজে’লায় গোবিন্দপুর ইউনিয়নের নারায়াণপুর গ্রামের মাহফিলে স্থা’নীয় ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম গত ৭ ফেব্রুয়ারি রোববার নিজেই মাহফিলের মঞ্চে উঠে ওয়াজরত অব’স্থায় মা’ওলানা এম হাসিবুর রহমানের মাইক কেড়ে নিয়ে অশ্লী’ল ভাষায় গালিগালাজ করেন এবং নিজেকে স’ন্ত্রাসী এবং গুণ্ডাদের চেয়ারম্যান বলে দা’বি করেন।
পরে চেয়ারম্যানের নেতৃত্বে একদল স’ন্ত্রাসী বা’হিনী এসে মা’ওলানা হাসিবুর রহমানের গাড়ি ভাঙচুর করে। তারপর অবস্থা খা’রাপ হওয়ায় জীবন বাঁ’চাতে মা’ওলানা হাসিবুর লাকসাম থা’না পু’লিশকে খবর দেন। পরে পু’লিশ এসে হুজুর ও তার সফর সঙ্গীদের নি’রাপদ জায়গায় পৌঁছে দেন।
গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারী) বিকাল ৪টা ৪৭ মিনিটে তার ফেসবুকের ভেরিফাইড পেজে মা’ওলানা হাসিবুর রহমান গাড়ি ভাঙচুরের ছবিসহ চেয়ারম্যানের হা’মলার ঘ’টনাটি তিনি নিজ ভাষায় বর্ণনা করেন এবং পৃথকভাবে ওই ঘ’টনার একটি প্রত্যক্ষ ভিডিও আপলোড করেন। এতে মুহূ’র্তেই তা ভাই’রাল হয়ে যায়। সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মা’ওলানা হাসিবুরের স্ট্যাটাসটিতে লাইক প’ড়ে ১২ হাজার,কমেন্ট প’ড়ে ২ হাজার এবং বিভিন্ন জন শেয়ার করে ২ হাজার ২শটি। অ’পর দিকে হা’মলার ভিডিও এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪ হাজার ৫৬৩ জন দেখেন।
এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান শামীম হুঙ্কার দেয়ার বিষয়টি স্বী’কার করে বলেন, ওই সময় আমি এমন হুঙ্কার না দিলে মাহফিলে উপস্থিত প্রায় ১০/১২ হাজার লোক আমাকে মে’রে ফেলতো। মাহফিল পণ্ড ক’রতে গে’লেন কেন, এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান শামীম বলেন, নিয়ম অনুযায়ী মাহফিলের অনুমুতি নেয়া হয়নি।
সূত্র: আমাদের কুমিল্লা
