ম্যাচের আগের দিন নতুন ”দুঃ”সংবাদ, ছিটকে গেলেন সাদমান

একে তো সিরিজ বাঁচানোর লড়াই, তার ওপর ধেয়ে এলো জোড়া আঘাত। ম্যাচের আগের দিন ‍বাংলাদেশ শিবিরে নতুন দুঃ’সংবাদ। চট্টগ্রাম টেস্টে চোটে পড়া সাকিব আল হাসান দ্বিতীয় টেস্টে মাঠে নামতে পারবেন না, এ খবরটা গত ৩-৪ দিনে মোটামুটি গা-সওয়া হয়ে গিয়েছিল। ইতোমধ্যে সাকিবের বদলি হিসেবে দলে

ডাক পেয়েছেন সৌম্য সরকার।কিন্তু উইন্ডিজের বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াইয়ে মাঠে নামার একদিন আগেই ঢাকা টেস্ট থেকে ছিটকে গেলেন অপেনার সাদমান ইসলাম। চট্টগ্রাম টেস্টে চোট পাওয়া সাদমান ইনজুরি কাটিয়ে উঠলে বাঁহাতি এই অপেনার ঢাকা টেস্টে খেলার মতো পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি বলে জানা গেছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট থেকে ছিটকে গেলেন বাংলাদেশের অপেনার সাদমান ইসলাম। প্রথম ম্যাচের চতুর্থ দিন ফিল্ডিংয়ের সময় চোট পান তিনি।

সুস্থ হওয়ার লড়াইয়ে বেশ অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। তবে খেলার মতো পুরোপুরি ফিট হওয়ার আগেই দ্বিতীয় টেস্টে তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে বিসিবি মেডিকেল টিম।’

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৫৯ রানের ইনিংস খেলা সাদমান আম্পায়ারের ভুল সিদ্ধান্তের বলি হয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে অবশ্য সুবিধা করতে পারেননি। তবে সাকিবের পর সাদমানের না থাকা বাংলাদেশের জন্য যথেষ্ট ভোগান্তির কারণ হয়ে উঠতে পারে।

চট্টগ্রাম টেস্টে চতুর্থ দিন ফিল্ডিংয়ের সময় বেকায়দায় মাটিতে পড়ে চোট পান সাদমান। কিন্তু সেই চোট কাটিয়ে উঠলে এখনও খেলার মতো ফিট নন তিনি।আগামীকাল বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট। সিরিজ হার এড়াতে সেই টেস্টে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারী উইন্ডিজ।