শাহজালালে সাত কেজি সোনাসহ আটক ৭

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাত কেজি সোনাসহ ৭ জনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা সংস্থা। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৭টায় ইউএস বাংলার দুবাই থেকে আসা ফ্লাইট বিএস ৩৪২ বিমানবন্দরে অবতরণের পরে যাত্রীদের উচ্ছিষ্ট খাবারের বক্স গাড়িতে তোলার পর তল্লাশি চালিয়ে ৬০ পিস স্বর্ণের বার জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সদস্যরা।

শাহজালাল বিমানবন্দরের সহকারী পরিচালক ইফতেখার আলম সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

জব্দ সোনার ওজন প্রায় ৬ কেজি। আটক ব্যক্তিরা দুবাইফেরত বলে জানা গেছে।

শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, সোনা জব্দের এই ঘটনায় জড়িত সন্দেহে সাত ব্যক্তিকে আটক করা হয়েছে।

ঘটনার বিস্তারিত বিবরণ ও আটক ব্যক্তিদের নাম-পরিচয় প্রাথমিকভাবে জানাননি শুল্ক গোয়েন্দারা।