মালয়েশিয়ায় বিমানবন্দর ও এয়ারলাইন্স যাএীদের সুরক্ষা জোরদার

এমএএইচবি এক বিবৃতিতে জানায়, পিআরএস এরইমধ্যে মূল বিমানবন্দর টাচ পয়েন্টগুলোতে অত্যধুনিক প্রযুক্তি সম্পন্ন মেশিন স্থাপন করা হয়েছে এবং মালয়েশিয়া এয়ারলাইন্স প্রথম বিমান সংস্থা এটি ব্যবহার করবে। চলতি মাসেই সেবা কার্যক্রম চালু হবে। যাএীর সেবার মান বৃদ্ধি ও প্রযোজনীয় সুরক্ষা নিশ্চিত বজায় এবং উন্নত প্রযুক্তি ব্যবহার অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মালয়েশিয়ায় বিমানবন্দর ও এয়ারলাইন্স যাএীদের সুরক্ষা জোরদার করেছে দেশটির কর্তৃপক্ষ। আন্তর্জাতিক এয়ারপোর্ট ( KLIA) যাএীদের সেবার মান বৃদ্ধি করতে সুরক্ষা স্ক্রেনিংয়ের প্রক্রিয়া ত্বরান্বিত করতে বিমানবন্দরে একটি নতুন যাএীদের সেবার ব্যবস্থা প্রবর্তনের জন্য সহযোগী হিসাবে মালয়েশিয়া বিমানবন্দরের সাথে চুক্তিবদ্ধ হয়েছে মালয়েশিয়া বিমানবন্দর হোল্ডিংস বিডি।

শনিবার (৬ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার সংবাদ সংস্থা বার্নামামায় দেয়া এক সাক্ষাতকারে এমএএইচবি গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা দাতুক মোহাম্মদ শুকরি মোহাম্মদ সাল্লেহ বলেন, পিআরএসের কল্যাণে আমরা আমাদের সমস্ত স্টেকহোল্ডারদের সুবিধার্থে সুরক্ষা প্রক্রিয়াটি দ্রুত, জোরদার এবং সহজ হবে। এই পদ্ধতির সুবিধাগুলোর মধ্যে রয়েছে যাএীদের জন্য বৃহত্তর সুবিধা সম্পন্ন এবং নূন্যতম সারি যা ভ্রমণের সময় নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখতে সহায়তা করবে।

বিমানবন্দর টার্মিনাল এক এ ১০টি ইউনিট এবং টার্মিনাল দুই এ ১২ টি ইউনিট স্থাপন করা হয়েছে। এই ডিজিটালাইজেশন পরিকল্পনা নতুন ব্যবস্থাপনাটি বিমানবন্দর এবং বিমান পরিবহন যাএী সেবার মান সুরক্ষিত থাকবে।

পিআরএস একটি নতুন স্বয়ংক্রিয় সুরক্ষা স্ক্রিনিং পদ্ধতি যা সঠিক সময়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের যাএীবাহী ডাটাবেইজ, যাএী ভ্রমণের সকল তথ্য স্ক্যান, মেলানো এবং সংরক্ষণ করতে সক্ষম। শুধুমাএ মালয়েশিয়া এয়ারলাইন্স রিয়েল টাইম ডেটা অপারেশনাল দক্ষতার দ্বারা উপকৃত হবে না সমস্ত বোডিং কল চলাকালীন সময়ে যাএীদের ট্র্যাক করার প্রয়োজন হলে তা তাৎক্ষণিক করা সম্ভব। যাএীদের অতিরিক্ত ব্যাগেজ তাৎক্ষণিকভাবে শনাক্ত করণ। শারীরিক দূরত্ব বজায় রেখে বিমান থেকে যাএী সারিবদ্ধ উঠা নামা সহ বিমানের টার্ন আন্ডার গ্রাউন্ডেও এই প্রযুক্তি উন্নতি করা হয়েছে।

সম্প্রতি গ্লোবাল এয়ারপোর্ট সার্ভিস কোয়ালিটির ২০২০ সালে সমীক্ষায় ৫.০ পেয়ে শীর্ষ স্থান অর্জন করেছে মালয়েশিয়ার আন্তর্জাতিক বিমানবন্দর। বছরে ৪০ মিলিয়ন যাএী উঠানামা টার্মিনাল সুরক্ষা, যাএী সুবিধা, পরিষেবা, পরিস্কার পরিচ্ছন্নতার জন্য সামগ্রিক যাএী সন্তুষ্টি শর্তে ( ASQ)’ র বিশ্বের সেরা বিমানবন্দরে তালিকায় স্থান করে নিয়েছে মালয়েশিয়া বিমানবন্দর।

মোহাম্মদ শুকরি আরও বলেন, আমরা গতিশীল করতে চেষ্টা করবো যাতে বিশ্বের শীর্ষ বিমানবন্দর গুলোর একটি হিসাবে আমাদের গতি বজায় থাকে। বিমান সংস্থা পিআরএসের বোর্ডে যুক্ত হয়ে সেবা ও নতুন অভিজ্ঞতা অর্জন করবে বলে আশা প্রকাশ করেন এ কর্মকর্তা।